News Flash

Image

২৩০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৬ অক্টোবর: পুজোর প্রাককালে আবারো সাফল্য পেল উত্তর জেলার পুলিশ। আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তীর নেতৃত্বে ধর্মনগর থানা এলাকার আনন্দ বাজার নাকা পয়েন্টে বিশেষ তল্লাশি অভিযান চালানো হয়।

এই অভিযানে উনকোটি জেলার কৈলাসহর থেকে আসা টিআর০১- বিআর-০৬৭৪ হোন্ডাই গাড়িতে তল্লাশি চালিয়ে ২৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সাথে আটক করা হয় অভিজিৎ ভৌমিক নামের এক গাঁজা কারবারিকে। আটককৃত গাঁজা এবং গাঁজা কারবারি অভিজিৎ ভৌমিককে নিয়ে যাওয়া হয় ধর্মনগর পুলিশ স্টেশনে। পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তী জানান ধর্মনগর থানায় একটি এন ডি পি এস এর মামলা হাতে নিয়ে তদন্ত চালানো হচ্ছে।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top