News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বেতন ভাতা বৃদ্ধি করায় রাজ্য সরকারকে ধন্যবাদ ত্রিপুরা রেগা কর্মচারী সংগঠনের কুমারঘাট ব্লক সেল কমিটি
Image

বেতন ভাতা বৃদ্ধি করায় রাজ্য সরকারকে ধন্যবাদ ত্রিপুরা রেগা কর্মচারী সংগঠনের কুমারঘাট ব্লক সেল কমিটি

নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ৬ অক্টোবর: রেগা কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি করায় রাজ্য সরকারকে ধন্যবাদ জানালো  ত্রিপুরা রেগা কর্মচারী সংগঠনের কুমারঘাট ব্লক সেল কমিটি। চলতি বছরের পয়লা সেপ্টেম্বর থেকে রাজ্যের রেগা কর্মচারীদের জন্য ৫ শতাংশ বেতনভাতা বৃদ্ধি করেছে রাজ্য সরকার। এতে খুশির হাওয়া রাজ্যের রেগা কর্মচারীদের মধ্যে।

এনিয়ে রেগা কর্মচারী সংগঠন ঊনকোটি জেলার কুমারঘাট ব্লক সেল কমিটির তরফে রাজ্য সরকারকে ধন্যবাদ জানাতে কুমারঘাটে এক সভায় মিলিত হয় রেগা কর্মচারীরা। কর্মচারীদের প্রতি রাজ্য সরকার এই মানবিক মুখ দেখানোয় সভা থেকে সরকারকে ধন্যবাদ জানায় রেগা কর্মচারী সংগঠনের কুমারঘাট ব্লক সেল কমিটি।

পাশাপাশি আগামীদিনে তাদের চাকুরির নিয়মিতকরনের দিকেও সরকারকে আন্তরিক হবার আবেদন কর্মচারীদের। এদিনের ধন্যবাদ জ্ঞাপন সভায় উপস্থিত ছিলেন রাজ্য রেগা কর্মচারী সংগঠনের সহ সভাপতি নিপেন্দ্র সরকার, সদস্য সুদিপ দে, ব্লক সেল কমিটির সম্পাদক অরূপ রুদ্রপাল, সদস্য রঞ্জিত হোম সহ অন্যান্যরা।

Releated Posts

জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর আহত বাইক আরোহী

আগরতলা, ২৭ জুলাই : চড়িলামের বনকুমারী সংলগ্ন জাতীয় সড়কে সোমবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন এক…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

প্রিয় শিক্ষকের বদলির প্রতিবাদে পশ্চিম বোকাফা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ

আগরতলা, ২৭ জুলাই: প্রিয় শিক্ষকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে সোমবার বিক্ষোভে সামিল হল শান্তিরবাজার মহকুমার পশ্চিম বোকাফা উচ্চতর…

ByByReshmi Debnath Jul 27, 2026

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top