News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহরের লায়ন্স ক্লাব ও লিও ক্লাব এর উদ্যোগে মেগা হাটের আয়োজন
Image

কৈলাসহরের লায়ন্স ক্লাব ও লিও ক্লাব এর উদ্যোগে মেগা হাটের আয়োজন

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৬ অক্টোবর: রবিবার কৈলাসহরের লায়ন্স ক্লাব ও লিও ক্লাব এর উদ্যোগে শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে হালাইছড়া চা বাগানে শারদীয় দুর্গা পূজাকে সামনে রেখে এক মেগা হাট  এর আয়োজন করে।

রবিবার কৈলাসহরের লাইনস ক্লাব ও লিও ক্লাব এর উদ্যোগে শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে হালাইছড়া চা বাগানে শারদীয় দুর্গা পূজাকে সামনে রেখে এক মেগা হাট বাজার এর আয়োজন করা হয়েছে। এখানে অনেক স্টল খোলা হয়। এই স্টল গুলিতে বিভিন্ন রকমের জামা, কাপড়, শাড়ি, জুতো, বাচ্চাদের খেলনা সামগ্রী ,প্লাস্টিকের বালতি ,বসার টুল ,টিফিন বক্স সহ আরো অনেক কিছু রাখা ছিল।

এই মহতী অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী শ্রী টিংকু রায় ,উনকোটি জিলা পরিষদের সভাধিপতি শ্রী অমলেন্দু দাস, জেলাশাসক শ্রী দিলীপ কুমার চাকমা, লায়ন্স সভাপতি শ্রী সুপ্রিয় দেবরায়, লায়ন্স সম্পাদক   প্রান্তুষ রায় সহ আরো অনেকেই।

মন্ত্রীর হাত ধরে  স্টলের ফিতা কাটার পর স্থানীয় বিদ্যালয়ে প্রাঙ্গণে দুটি চারাগাছ রোপন করা হয়। উক্ত হাট বাজার থেকে বাগানের  লোকজনেরা যে যার পছন্দের জিনিস বিনা পয়সায় নিয়ে গেছেন।

Releated Posts

প্রিয় শিক্ষকের বদলির প্রতিবাদে পশ্চিম বগাফা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ

আগরতলা, ২৭ জুলাই: প্রিয় শিক্ষকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে সোমবার বিক্ষোভে সামিল হল শান্তিরবাজার মহকুমার পশ্চিম বোকাফা উচ্চতর…

ByByReshmi Debnath Jul 27, 2026

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top