News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কমলপুরে দুর্গাপূজা নিয়ে ক্লাবগুলোর মধ্যে ব্যস্ততা চরমে
Image

কমলপুরে দুর্গাপূজা নিয়ে ক্লাবগুলোর মধ্যে ব্যস্ততা চরমে

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ৬ অক্টোবর : কমলপুরে দুর্গাপূজা নিয়ে ক্লাবগুলোর মধ্যে ব্যস্ততা এখন চরমে। শিল্পীদের পাশাপাশি মন্ডপ দলের কাজে যুক্ত শিল্পীরা দিনরাত ২৪ ঘণ্টার কাজ করে চলেছেন। রাত পোহালেই দুর্গোৎসব।  দুর্গা পূজা মানেই আলাদা অনুভুতি, আনন্দ।

পূজার দিনগুলি দর্শনার্থীদের আনন্দ দিতে এদিকে যেমন মৃৎশিল্পীরা মৃন্ময়ী মায়ের চিন্ময়ী রূপ দিতে ব্যস্ত। তেমনি কমলপুর শহরের ক্লাবগুলির পূজা প্যান্ডেলের শিল্পীরা সম্পূর্ণ বাস্তবে রূপ দিতে দিবারাত্রি ব্যস্ত। রাজ্যের পুরাতন মহকুমার মধ্যে একটি কমলপুর। এই পুরানো শহরে মূলতঃ ৯টি ক্লাবের দুর্গা পূজাকে কেন্দ্র করে তিন দিন মহকুমার প্রত্যন্ত অঞ্চলের দর্শনার্থীদের ভিড় জমে। কমলপুর শহরে পুরাতন ক্লাব গুলির মধ্যে একটি লক্ষীনারায়ণ ক্লাব। শহরের ফুলছড়ি এলাকায় অবস্থিত। গত ৬১বছর ধরে দুর্গাপূজা করে আসছে। এবারো কোন ব্যতিক্রম নয়।

কিন্তু, এবার লক্ষ্মীনারায়ণ ক্লাবের সদস্যরা অন্য মাত্রায় পুজো করতে যাচ্ছে। সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগের কারণে সবকিছু সামঞ্জস্য রেখে পূজার বাজেট ৯ লক্ষ টাকা। স্থানীয় শিল্পীর দ্বারা প্যান্ডেল নির্মাণ করা হচ্ছে বেলুর মঠ আদলে। নারীদের সুরক্ষার বিষয়ের উপর প্রতিমা তৈরী করছেন মৃৎশিল্পী রাজীব ভট্টাচার্য্য। প্রতি বছর পূজার দিন গুলি প্রচুর দর্শনার্থীদের ভিড় হয়। শৃঙ্খলার মধ্যে অতিবাহিত হয় পূজার দিন গুলি। এবারো তাই হবে আশা ব্যক্ত করেন পূজা কমিটির ক্লাব সম্পাদক সুভাষ সেন।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top