News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উন্নত শিক্ষা পরিকাঠামোর উন্নয়নের সাথে সাথে রাজ্যেউন্নত ক্রীড়া পরিকাঠামোও গড়ে তোলা হচ্ছে: মুখ্যমন্ত্রী
Image

উন্নত শিক্ষা পরিকাঠামোর উন্নয়নের সাথে সাথে রাজ্যেউন্নত ক্রীড়া পরিকাঠামোও গড়ে তোলা হচ্ছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৬ অক্টোবর: পড়াশোনার সাথে খেলাধুলা অঙ্গাঙ্গীভাবে জড়িত৷ তাই উন্নত শিক্ষা পরিকাঠামোর উন্নয়নের সাথে সাথে রাজ্যে উন্নত ক্রীড়া পরিকাঠামোও গড়ে তোলা হচ্ছে৷ যাতে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে রাজ্যে ক্রীড়াবিদরা সাফল্য পেতে পারে৷

আজ খোয়াইয়ে দূর্গানগরে খোয়াই সরকারি ইংরেজীমাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নবনির্মিত দ্বিতল ভবন, সিঙ্গিছড়ায় শরৎচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবন ও খোয়াই সরকারি বালক দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন৷ খোয়াইয়ে আজ দুটি বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন ও সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠের উদ্বোধন উপলক্ষে  খোয়াই সরকারি ইংরেজী মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষা ছাড়া রাজ্য ও দেশের উন্নয়ন সম্ভব নয়৷ রাজ্য সরকার শিক্ষার পরিকাঠামোর পাশাপাশি ক্রীড়া পরিকাঠামো উন্নয়নে কাজ করছে৷ উল্লেখ্য, খোয়াই সরকারি বালক দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠ তৈরীতে ব্যয় হয়েছে ৫ কোটি টাকা৷ খোয়াই সরকারি ইংরেজী মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নবনির্মিত দ্বিতল ভবন নির্মাণে ব্যয় হয়েছে ৫ কোটি ৩৭ লক্ষ টাকা এবং শরৎচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবন নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ৫৬ লক্ষ ৬ হাজার টাকা৷

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে গুণগত শিক্ষার প্রসারে সরকার গুরুত্ব দিয়েছে৷ মুখ্যমী সুুপার ৩০ মুখ্যমী মেরিট অ্যাওয়ার্ড, নিপুন ত্রিপুরা, ভিশন মুকুল, বিদ্যাসেতু প্রভৃতি প্রকল্পের কথা তুলে ধরেন৷ তিনি বলেন, পিএমজনমন কর্মসূচিতে ৭টি বিদ্যালয়কে এর আওতায় আনা হয়েছে৷ কম্পিউটার ইন সুকল কর্মসূচিতে রাজ্যে ৮৯৮টি সুকলে এই সুুবিধা রয়েছে৷ ২২৭টি বিদ্যালয়ে টিংকারিং ল্যাবেরোটরি চালু করা হয়েছে৷ ৫৫টি স্কুলকে পিএমশ্রী স্কুলের আওতায় আনা হয়েছে৷ ছাত্রছাত্রীদের সুুবিধার জন্য অডিও ভিজয়্যাল ক্লাসও চালু করা হয়েছে৷ বাংলা ভাষাকে অতিসম্পতি দ্রপদী ভাষা হিসেবে স্বীকৃত দেওয়ায় মুখ্যমী কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানান৷

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা বলেন, রাজ্যে ইতিমধ্যেই ৭টি সিন্থেটিক ফুটবল মাঠ তৈরী করা হয়েছে৷ তাছাড়াও উন্নত হকি খেলার মাঠ, ওপেন জিমনাসিয়াম, সুুইমিং পুলের মতো উন্নত ক্রীড়া পরিকাঠামো নির্মাণ করা হচ্ছে৷ মুখ্যমী বলেন, খেলাধুলার উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে৷ ক্রীড়া প্রতিভার বিকাশে প্রতিভাবান ক্রীড়াবিদদের উৎসাহিত করা হচ্ছে৷ মুখ্যমন্ত্রী স্পোর্টস ডেভেলপমেন্ট স্কিমে খেলাধুলার মান উন্নয়নে ১০ জন ক্রীড়া প্রশিক্ষক নিয়োগ করা হয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, কৈলাসহর, বিশালগড়, মেলাঘরে মাল্টিপারপাস স্পোর্টস হল তৈরী করার পরিকল্পনা রয়েছে৷ মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন উন্নত ক্রীড়া পরিকাঠামোর সুুযোগ নিয়ে রাজ্যের ক্রীড়াবিদরা জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে সাফল্য পাবে৷  

অনুষ্ঠানের সম্মানিত অতিথি যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায় বলেন, রাজ্য সরকার সকল কলেজের পরিকাঠামোর উন্নয়নের সাথে সাথে ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নেও বিভিন্ন প্রকল্প রূপায়ণ করছে৷ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী, বিধায়ক নির্মল বিশ্বাস, খোয়াই জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা রায় (দত্ত), যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব প্রদীপ চক্রবর্তী, জেলা পুলিশ সুুপার ড. রমেশ যাদব, বিশিষ্ট সমাজসেবী সুুব্রত মজমদার প্রমুখ৷

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশিস নাথ শর্মা৷ স্বাগত বক্তব্য রাখেন খোয়াই জেলার জেলাশাসক চাদনী চন্দ্রন৷ ধন্যবাদসূচক বক্তব্য রাখেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা নৃপেন্দ্র চন্দ্র শর্মা৷ অনুষ্ঠানে মুখ্যমীর ত্রাণ তহবিলে ১০ হাজার টাকার চেক মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন শিক্ষিকা সুুমিতা শীল৷

Releated Posts

শ্রীনগরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিলেতি মদ উদ্ধার

আগরতলা, ২৭ জুলাই :অবৈধ মদ মজুত ও পাচারের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে শ্রীনগর থানার পুলিশ সফল অভিযান…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top