News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মী নিগৃহ, পশ্চিম থানায় মামলা
Image

কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মী নিগৃহ, পশ্চিম থানায় মামলা

আগরতলা, ৫ অক্টোবর: কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মী নিগৃহের ঘটনায় পশ্চিম আগরতলা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করেছে। তদন্তের মধ্য দিয়ে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজ সামাজিক মাধ্যমে পশ্চিম আগরতলা থানার পক্ষ থেকে এই বার্তা জানানো হয়েছে।

সামাজিক মাধ্যমে লিখে,গত ২ অক্টোবর সন্ধ্যায় নেতাজি চৌমুহনী এলাকায় দুই জনজাতি ট্রাফিক আধিকারিক নিজ দায়িত্ব পালন করছিলেন। ওই তিন যুবক দ্বারা দৈহিক নিগ্রহের শিকার হয়েছে ট্রাফিক পুলিশ কর্মী। ওই ঘটনায় পশ্চিম আগরতলা থানায় বিএনএস ১৩২/৩৫১(২)(৩)/৩(৫) ধারায় এবং ধারা ৩(১)(আর)(এস) এর তফসিলি জাতি ও তফসিলি উপজাতি (প্রতিরোধ নৃশংসতা) আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে তদন্তে নেমেছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, সমাজের বৃহত্তর স্বার্থে পুলিশকে সহযোগিতা করার জন্য সকলকে অনুরোধ জানিয়েছে পুলিশ।

এদিকে, পুলিশের এই পদক্ষেপের ধন্যবাদ জানিয়েছেন তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যুোত কিশোর দেববর্মণ। এদিন সামাজিক মাধ্যমে তিনি বলেন, আমরা যখন একসাথে থাকি তখন আমরা অনেক কিছু করতে পারি। আমরা কি সমাধান চাই নাকি সংঘাত চাই সেটা বুঝা দরকার। 

Releated Posts

শারদোৎসবের আগেই চলমান উন্নয়নমূলক কাজ শেষ করতে জোর দিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৮ জুলাই: আসন্ন শারদোৎসবের আগেই রাজধানী আগরতলায় চলমান স্মার্ট সিটি প্রকল্পগুলির কাজ সম্পূর্ণ করার ওপর জোর দিলেন…

ByByNews Desk Jul 18, 2026

মনশ্রীর উন্নত চিকিৎসা নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডার সঙ্গে বৈঠক সাংসদ বিপ্লব কুমার দেবের

নয়াদিল্লি, ১৮ জুলাই: ত্রিপুরার ছোট্ট মনশ্রীর উন্নত চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ…

ByByNews Desk Jul 18, 2026

ত্রিপুরার আট জেলার জন্য ‘গার্ডিয়ান মন্ত্রী’ নিয়োগ, তৃণমূল স্তরে প্রশাসনিক নজরদারিতে জোর

আগরতলা, ১৮ জুলাই: তৃণমূল স্তরে প্রশাসনিক নজরদারি আরও জোরদার করতে এবং উন্নয়নমূলক প্রকল্পগুলির বাস্তবায়ন ত্বরান্বিত করার লক্ষ্যে রাজ্যের…

ByByTaniya Chakraborty Jul 18, 2026

ত্রিপুরা পুলিশকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব করে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৮ জুলাই: দীর্ঘ ১২ মাসের কঠোর ও নিবিড় প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে আজ ত্রিপুরা পুলিশের সদস্য হিসেবে…

ByByTaniya Chakraborty Jul 18, 2026
Scroll to Top