News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কিষাণ সম্মাননিধির ১৮ তম কিস্তি মহারাষ্ট্রের থেকে প্রদান করেছেন দেশের প্রধানমন্ত্রী 
Image

কিষাণ সম্মাননিধির ১৮ তম কিস্তি মহারাষ্ট্রের থেকে প্রদান করেছেন দেশের প্রধানমন্ত্রী 

আগরতলা, ৫ অক্টোবর: শনিবার কিষাণ সম্মাননিধির ১৮ তম কিস্তি মহারাষ্ট্রের থেকে প্রদান করেছেন দেশের প্রধানমন্ত্রী। আর এই উপলক্ষে অরুন্ধুতিনগর স্থিত রাজ্য কৃষি অনুসন্ধান কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার  মানিক সাহা।  

শারদ উৎসব এর আগেই  ডি বি টি-র মাধ্যমে কিষান সম্মান নিধির 18 তম কিস্তি প্রদান করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার তিনি মহারাষ্ট্র থেকে এই অনুদান সরাসরি কৃষকদের একাউন্টে প্রেরণ করেন। আর এই উপলক্ষে রাজ্যের অরুন্ধতীনগর স্থিত   রাজ্য কৃষি অনুসন্ধান কেন্দ্রে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার  মানিক সাহার  উপস্থিতিতে রাজ্যর অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়। মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা মিনারানী সরকার, পশ্চিম জেলার জেলা সভাধিপতি বলাই গোস্বামী সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন দেশের কৃষকদের জন্য  ২৩ হাজার কোটি টাকার 18 তম কিস্তি প্রদান করেছেন প্রধানমন্ত্রী। এতে রাজ্যের কৃষকরা পাচ্ছে ৪৭ কোটি ৬৮ হাজার টাকা। ১৭ তম কিস্তির সময় পেয়েছিলেন রাজ্যের ২ লক্ষ ৭ হাজার ৪৯৯ জন কৃষক। এছাড়াও তিনি এদিন বেশ কয়েকটি বিষয় নিয়ে আধিকারদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। 

Releated Posts

সিমনা এলাকায় ভাল্লুকের আক্রমণে আহত কৃষক, জিবি হাসপাতালে চিকিৎসাধীন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১জুন: পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর মহকুমার সিমনা এলাকায় ভাল্লুকের আক্রমণে গুরুতরভাবে আহত হয়েছেন এক কৃষক।…

ByByReshmi Debnath Jun 11, 2026

আমবাসার ওষুধের দোকানে ড্রাগ ইন্সপেক্টরের অভিযান, চারু মেডিকেল হলে মিলল না ফার্মাসিস্ট

আমবাসা, ১১ জুন: ওষুধ বিক্রিতে নিয়মকানুন মেনে চলা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার আমবাসা শহরের বিভিন্ন…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেক, দোলা ও কুণাল ঘোষকে, ২২ জুন সশরীরে হাজিরার নির্দেশ

আগরতলা, ১১ জুন : ২০২১ সালের একটি মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

স্বনির্ভর গোষ্ঠীর হাতে হাঁস-মুরগির বাচ্চা তুলে দিলেন রাজ্যপাল

আগরতলা, ১১ জুন : গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আয়মুখী কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্যে লোক…

ByByTaniya Chakraborty Jun 11, 2026
Scroll to Top