News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্বাস্থ্য পরিষেবাকে আরো জনমুখী করতে বিশেষ অগ্রাধিকার দিয়েছে রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী
Image

স্বাস্থ্য পরিষেবাকে আরো জনমুখী করতে বিশেষ অগ্রাধিকার দিয়েছে রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ অক্টোবর: স্বাস্থ্য পরিষেবাকে আরো জনমুখী করতে বিশেষ অগ্রাধিকার দিয়েছে রাজ্য সরকার। পরিকাঠামোগত উন্নয়নের সাথে সাথে পরিষেবার উন্নতিতেও নজর দিচ্ছে সরকার। সকলের কাছে গুণগত মানের চিকিৎসা পরিষেবা প্রদানে গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। 

এই পরিস্থিতিতে শনিবার সিপাহীজলা জেলায় প্রশাসনিক কর্মসূচিতে গিয়ে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ডাঃ সাহা। পরিদর্শন কালে এই স্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন পরিষেবা সরেজমিনে খতিয়ে দেখেন তিনি। এর পাশাপাশি রোগী – রোগীর পরিবার পরিজনদের সঙ্গে কথা বলেন। স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা নিয়েও বিভিন্ন তথ্য তাদের কাছ থেকে জেনে নেন। এছাড়া স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের সাথেও কথা বলেন। স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের কাছ থেকে পরিকাঠামোগত বিভিন্ন বিষয়াদি সম্পর্কে জেনে নেন মুখ্যমন্ত্রী। 

উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য দপ্তরের মন্ত্রীও প্রফেসর ডাঃ মানিক সাহা। দায়িত্ব গ্রহণের পর থেকেই স্বাস্থ্য দপ্তরের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি। বিশেষ করে চিকিৎসার জন্য রাজ্যের রোগীদের যাতে আর বাইরে যেতে না হয় সেটাকে অগ্রাধিকার দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর মুখ্যমন্ত্রীর নিরলস প্রচেষ্টায় এখন রোগী রেফারের সংখ্যা অনেকাংশে কমে গিয়েছে। সেই সঙ্গে স্টেট হাসপাতালগুলির উপর রোগীদের চাপ কমাতে জেলা হাসপাতালগুলিতে পরিকাঠামোর উন্নয়নের উদ্যোগ নিয়েছেন। সড়ক দুর্ঘটনা এবং অন্যান্য দুর্ঘটনায় গুরুতর আহত রোগীদের দ্রুত চিকিৎসার জন্য জেলা হাসপাতালগুলিতে ট্রমা কেয়ার সেন্টার স্থাপন করতেও বিশেষ উদ্যোগ নিয়েছেন। মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় জিবি হাসপাতালে গড়ে তোলা হয়েছে অত্যাধুনিক মানের সুপার স্পেশালিটি বিভাগ। যেখানে রোগীরা বিভিন্ন ধরনের চিকিৎসার সুযোগ পাচ্ছেন। এর পাশাপাশি রাজ্যের সমস্ত স্বাস্থ্য কেন্দ্রগুলির সার্বিক পরিকাঠামো উন্নয়নেও বিশেষ গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top