News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্র রোগীর সংখ্যার তুলনায় কম ডাক্তারের সংখ্যা
Image

সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্র রোগীর সংখ্যার তুলনায় কম ডাক্তারের সংখ্যা

আগরতলা, ৫ অক্টোবর: হাসপাতালে রোগীর সংখ্যার তুলনায় কম ডাক্তারের সংখ্যা।মহকুমা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে চিকিৎসককে ডেপুটেশনে পাঠানো হয় সোনামুড়া সামাজিক স্বাস্থ্যের কেন্দ্রে।

গত ৩০ সেপ্টেম্বর থেকে ২ জন চিকিৎসক দিয়ে চলছিল সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্র। কিন্তু গত ২ অক্টোবর কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন চিকিৎসক দেবারুন রায়। তাই পরবর্তীতে একাই চিকিৎসা পরিষেবা দিয়ে যেতে হয় অপর চিকিৎসক ডায়াল দের্ব্বমাকে। পরে ঘটনা প্রত্যক্ষ করে সংবাদমাধ্যমকে জানান এক রোগীর পরিজন। পরবর্তীতে  সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা বিষয়টি ক্যামেরাবন্দি করেন এবং সংবাদে প্রকাশ পায়। পরে সংবাদের জেরে মহকুমা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একজন চিকিৎসককে ডেপুটেশনে পাঠানো হয় সোনামুড়া সামাজিক স্বাস্থ্যের কেন্দ্রে।

পাশাপাশি  প্রয়োজনের তুলনায় চিকিৎসক স্বল্পতা সম্পর্কেও তুলে ধরেন। সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত ১১ টি সাব সেন্টার রয়েছে যার সর্বমোট জনসংখ্যা ৫৫ হাজার প্রায় । তাই এত সংখ্যক জনসংখ্যা সম্পন্ন এলাকা সামাল দিতে অনেকটাই কষ্ট সাধ্য হয় চিকিৎসক সল্পতার কারণে।

Releated Posts

জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর আহত বাইক আরোহী

আগরতলা, ২৭ জুলাই : চড়িলামের বনকুমারী সংলগ্ন জাতীয় সড়কে সোমবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন এক…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

প্রিয় শিক্ষকের বদলির প্রতিবাদে পশ্চিম বোকাফা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ

আগরতলা, ২৭ জুলাই: প্রিয় শিক্ষকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে সোমবার বিক্ষোভে সামিল হল শান্তিরবাজার মহকুমার পশ্চিম বোকাফা উচ্চতর…

ByByReshmi Debnath Jul 27, 2026

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top