News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ট্রাফিক পুলিশ হেনস্তাকান্ডে গ্রেপ্তার এক
Image

ট্রাফিক পুলিশ হেনস্তাকান্ডে গ্রেপ্তার এক

আগরতলা, ৫ অক্টোবর: ট্রাফিক পুলিশ হেনস্তাকান্ডে পুলিশ এক অভিযুক্তকে গ্রেপ্তার করে। অতিসত্বর বাকি অভিযুক্তদের গ্রেফতার করা হবে বলে জানান পুলিশ সুপার ডঃ কিরণ কুমার কে।

প্রসঙ্গত, গত ২ অক্টোবর সন্ধ্যায় নেতাজি চৌমুহনী এলাকায় দুই জনজাতি ট্রাফিক আধিকারিক নিজ দায়িত্ব পালন করছিলেন। সে সময় ট্রাফিক বিধি লঙ্ঘন করার দায়ে মাতাল তিন যুবককে তাদের বাইক থামাতে বললে তারা তোয়াক্কা না করে চলে যেতে থাকেন। তখন এক ট্রাফিক কর্মী তাদের বাইকে আটক করেন। তখন, ট্রাফিক কর্মীকে চোর বলে অশ্রীল ভাষায় গালিগালাজ করতে থাকে এই তিনজন। এমনকি ট্রাফিক পুলিশের জাত নিয়েও অশ্লীল গালিগালাজ করেছেন তারা। এক সময় তারা ট্রাফিক পুলিশরা দৈহিক আক্রমণেরও শিকার  হয়েছেন। 

নেতাজি চৌমুনীতে কতর্ব্যরত  অবস্থায় জনজাতি ট্রাফিক কর্মীর সাথে যে খারাপ ব্যবহার করার হয় সেই পরিপ্রেক্ষিতে আগরতলা পশ্চিম থানায় সুনির্দিষ্ট মামলা দায়ের করেন এবং একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার ডঃ কিরণ কুমার কে। অভিযুক্ত এডিনগরের বাসিন্দা দ্বীপ দত্ত(২৩)। অতিসত্বর বাকি অভিযুক্তদের গ্রেফতার করা হবে। 

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top