News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শীঘ্রই আধুনিক দশমী ঘাটের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী : মেয়র 
Image

শীঘ্রই আধুনিক দশমী ঘাটের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী : মেয়র 

আগরতলা, ৫ অক্টোবর:  শীঘ্রই আধুনিক দশমী ঘাটের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এই উদ্বোধনের প্রস্তুতি এবং পুজোকে সামনে রেখে শহর সাজিয়ে তোলার জন্য হাতে নেওয়া কর্মসূচি গুলো কতটুকু বাস্তবায়িত  হয়েছে,সেই বিষয় নিয়ে শনিবার  কাউন্সিলারদের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন মেয়র দীপক মজুমদার।

 শারদ উৎসবকে সামনে রেখে আগরতলা শহরকে সাজিয়ে তোলার জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছিল আগরতলা পৌর নিগম। পাশাপাশি আগরতলা দশমী ঘাট আধুনিক করে তোলা সহ আশপাশের বারোটি দশমিক ঘাট উন্নয়নের জন্য কর্মসূচি নিয়েছিল পুরো নিগম। 

আর এই কাজগুলো কতটুকু বাস্তবায়িত হয়েছে সেই বিষয় নিয়ে  শনিবার আগরতলার পুর  নিগমের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ  বৈঠক করলেন মেয়র দীপক মজুমদার। বৈঠকে পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, কাউন্সিলর এবং বিভিন্ন দপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিনের বৈঠকে শহরকে সাজিয়ে তোলার কাজগুলো কতটুকু বাস্তবায়িত হয়েছে সেই বিষয়ে ওয়াকিবহল হন মেয়র। পাশাপাশি যে কয়েকটি কাজ বাকি আছে সেইগুলো দ্রুতগতিতে সম্পন্ন করার নির্দেশ দেন। এছাড়াও আগামী সাতই  অক্টোবর আগরতলার আধুনিক দশমী ঘাট উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। সেই বিষয় নিয়েও কাউন্সিলর ও আধিকারিকদের সাথে আলোচনা করে উদ্বোধনের প্রস্তুতিপর্ব খতিয়ে দেখেন মেয়র দীপক মজুমদার। 

Releated Posts

২০২০ সালের আইন অমান্য আন্দোলনের মামলায় আদালতে হাজির বিধায়ক বীরজিত সিনহা ও আইনজীবী পূজন বিশ্বাস

আগরতলা, ১০ জুন: ২০২০ সালে কংগ্রেসের ডাকা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় বুধবার আদালতে…

ByByReshmi Debnath Jun 11, 2026

চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…

ByByReshmi Debnath Jun 11, 2026

যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…

ByByReshmi Debnath Jun 11, 2026

আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top