News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ১৮তম কিস্তিতে কৃষকের ব্যাঙ্ক একাউন্টে ২০ হাজার কোটি প্রদান, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ প্রদেশ বিজেপির
Image

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ১৮তম কিস্তিতে কৃষকের ব্যাঙ্ক একাউন্টে ২০ হাজার কোটি প্রদান, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ প্রদেশ বিজেপির

আগরতলা, ৫ অক্টোবর: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ১৮তম কিস্তিতে ৯৪ কোটিরও অধিক সুবিধাভোগী কৃষকের ব্যাঙ্ক একাউন্টে ২০ হাজার কোটি টাকারও বেশি সরাসরি ডিজিট্যাল পদ্ধতিতে প্রদান করা হয়েছে। তাতে ত্রিপুরায় ২ লক্ষ ৬৯ হাজার কৃষক উপকৃত হবেন। আজ সাংবাদিক সম্মেলন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন প্রদেশ বিজেপি।

এদিন এক বিজেপি কর্মী জানিয়েছেন, 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্রের ওয়াসিম থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ১৮তম কিস্তির টাকা প্রদান করেছেন। এই কর্মসূচিতে ৯৪ কোটিরও অধিক সুবিধাভোগী কৃষকের ব্যাঙ্ক একাউন্টে ২০ হাজার কোটি টাকারও বেশি সরাসরি ডিজিট্যাল পদ্ধতিতে প্রদান করা হয়েছে। আগরতলার অরুন্ধুতিনগরস্থিত রাজ্য কৃষি অনুসন্ধান কেন্দ্রে এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। 

এদিন তিনি আরও বলেন,  প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনার ১৮তম কিস্তিতে আজ রাজ্যের কৃষকদের ব্যাঙ্ক একাউন্টে ৪৭ কোটি ৬৮ লক্ষ ৮০ হাজার টাকা ডিজিটাল পদ্ধতিতে হস্তান্তর করা হয়েছে। এই প্রকল্পের ১৭তম কিস্তি পর্যন্ত রাজ্যের ২ লক্ষ ৬৯ হাজার ৪৯৯ জন কৃষকের একাউন্টে সরাসরি ৭৩৭ কোটি ৪৯ লক্ষ টাকা প্রদান করা হয়েছে। এরজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

Releated Posts

অপরিশোধিত পানীয় জলে জন্ডিসের প্রাদুর্ভাব, সিএমও-র কাছে সিপিআই (এম)-এর ডেপুটেশন

আগরতলা, ২৭ এপ্রিল : অপরিশোধিত পানীয় জলের জেরে শহরে জন্ডিসের প্রাদুর্ভাব বেড়েছে। এই অভিযোগ তুলে সিএমও-র কাছে ডেপুটেশনে…

ByByTaniya Chakraborty Apr 27, 2026

বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার

আগরতলা, ২৭ এপ্রিল : গতকাল গভীর রাতে সোনামুড়া থানাধীন চারটি কুলুবাড়ি, এনসিনগর, দুর্গাপুর এবং শ্রীমন্তপুর ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন…

ByByTaniya Chakraborty Apr 27, 2026

আগরতলায় ২০২৭ আদমশুমারি উপলক্ষে রাজ্যস্তরের কর্মশালা, ডিজিটাল পদ্ধতিতে হবে জনগণনা

আগরতলা, ২৭ এপ্রিল: প্রজ্ঞা ভবনে ২০২৭ সালের আদমশুমারির প্রথম পর্যায়ের প্রস্তুতি নিয়ে একদিনের রাজ্যস্তরের গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়।…

ByByTaniya Chakraborty Apr 27, 2026

ছবিমুড়ায় দখলদারি বিতর্কে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে স্বাভাবিক পরিস্থিতি পর্যটনকেন্দ্রে ফের স্বাভাবিক পর্যটক যাতায়াত

অমরপুর, ২৬ এপ্রিল:  এডিসি নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন স্থানে দখলদারি নিয়ে উত্তেজনার আবহের মধ্যেই ত্রিপুরার অন্যতম…

ByByReshmi Debnath Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top