News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘ আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে উদ্যোক্তাদের প্রশংসা করেন মন্ত্রী টিংকু রায়
Image

ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘ আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে উদ্যোক্তাদের প্রশংসা করেন মন্ত্রী টিংকু রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর: রক্তদানের মতোই কর্মসূচিতে এগিয়ে এলো ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘ। ভারতীয় মজদুর সংঘের অন্তর্ভুক্ত এই শ্রমিক সংগঠন ভগৎ সিং যুব আবাসে শুক্রবার সকালে রক্তদান শিবির সংঘটিত করে।

ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘ আয়োজিত রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের সভাপতি দেবশ্রী কলই এবং সাধারণ সম্পাদক তপন কুমার দে সহ অন্যান্যরা।

এদিন রক্তদান শিবিরের উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় বলেন, রক্তদানের মতই কাজে এগিয়ে আসার মানসিকতা থাকা প্রয়োজন। রক্তদানে এগিয়ে আসায় উদ্যোক্তাদের ধন্যবাদ জানান তিনি। বিভিন্ন ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠন সহ সকলকে রক্তদানে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন মন্ত্রী।

প্রসঙ্গক্রমে মন্ত্রী বলেন, প্রাকৃতিক গ্যাস কোম্পানির সঙ্গে বর্তমানে যারা কাজ করছেন তাদের কাজের পরিধি শীঘ্রই আরো বৃদ্ধি পাবে। টিএনজিসিএল এর পাশাপাশি আসামের একটি সংস্থা রাজ্যে গ্যাস  সরবরাহের কাজে এগিয়ে আসছে বলে তিনি জানিয়েছেন।

Releated Posts

প্রিয় শিক্ষকের বদলির প্রতিবাদে পশ্চিম বোকাফা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ

আগরতলা, ২৭ জুলাই: প্রিয় শিক্ষকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে সোমবার বিক্ষোভে সামিল হল শান্তিরবাজার মহকুমার পশ্চিম বোকাফা উচ্চতর…

ByByReshmi Debnath Jul 27, 2026

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top