News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বন দপ্তরের অভিযানে উদ্ধার দশ লাখ টাকার চেরাই কাঠ
Image

বন দপ্তরের অভিযানে উদ্ধার দশ লাখ টাকার চেরাই কাঠ

আগরতলা, ৪ অক্টোবর: গোপন সংবাদের ভিত্তিতে উত্তর ত্রিপুরা জেলার বন দপ্তরের ঝটিকা অভিযানে কদমতলার সরসপুর এলাকা থেকে উদ্ধার অবৈধ চেরাই কাঠ উদ্বার হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক দশ লাখ টাকা হবে। 

জানা গিয়েছে,গোপন খবরের ভিত্তিতে উত্তর জেলার বন দপ্তরের কর্মীরা কদমতলা থানার পুলিশকে সাথে নিয়ে শুক্রবার দুপুর আনুমানিক সোয়া বারোটা নাগাদ কদমতলা থানাধীন সরসপুর গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ডের তপন শর্মা ওরফে তপু (পিতা অগ্নি শর্মা)র বাড়িতে অভিযান চালায়।অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করে রাখা বিভিন্ন প্রজাতির গাছের আড়াইশো ফুট চেরাই কাঠ উদ্ধার করা হয়। তবে বন দপ্তরের ঝটিকা অভিযানে আঁচ পেয়ে বাড়ি মালিক তথা কাঠ মাফিয়া তপন গা ঢাকা দেয়।

এদিনের ঝটিকা অভিযানে উপস্থিত ছিলেন জেলা বন আধিকারিক সুমন মাল্লা,মহকুম বন আধিকারিক অশোক কুমার,রেঞ্জার সুপ্রিয় দেবনাথ,মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা,বিভিন্ন ফরেস্ট বিটের বিট অফিসার সহ কদমতলা থানার পুলিশ।

এবিষয়ক জেলা বন আধিকারিক সুমন মাল্লা জানান, গোপন খবরের ভিত্তিতে এই অভিযান। অভিযান চালিয়ে বিভিন্ন মাপের চেরাই কাঠ উদ্ধার হয়েছে।যার বাজার মূল্য দশ লাখ টাকা। তিনি জানান, একান্ডে বাড়ি মালিকের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত করা হবে।সাথে উদ্ধারকৃত কাঠ গুলি জুরি রিজার্ভ ফরেস্ট ও কাঞ্চনপুর থেকে অবৈধভাবে এনে মজুদ করা হয়েছে।তাঁর দাবি,এধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top