News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা, নোটিশ দিতে রাজ্যকে নির্দেশ হাইকোর্টের
Image

বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা, নোটিশ দিতে রাজ্যকে নির্দেশ হাইকোর্টের

কলকাতা, ৪ অক্টোবর (হি.স.) : আর জি কর মেডিক্যাল কলেজের নির্যাতিতার নাম প্রকাশ করায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে৷ সেই মামলায় নোটিশ দিতে রাজ্যকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুক্রবার মামলাটি দ্রুত শুনানির জন্য আবেদন করেন বর্ষীয়ান আইনজীবী মহেশ জেঠমালানি। তিনি জানান, হাইকোর্টে এই মামলার শুনানি করতে কোনও বাধা নেই বলে মত দিয়েছে সুপ্রিম কোর্ট৷ তার পরেই প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি বিভাস পট্টনায়েকের ডিভিশন বেঞ্চ রাজ্যের কৌঁসুলিকে নোটিশ দেওয়ার নির্দেশ দেয়। আগামী সোমবার শুনানির জন্য মামলাটি উঠবে।

প্রসঙ্গত, আর জি করের ঘটনায় কলকাতার পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন মামলাকারী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বিনীত গোয়েলকে তাঁর পদ থেকে সরিয়ে দিয়েছেন। যদিও জনস্বার্থ মামলাকারীর আইনজীবীর দাবি, প্রাক্তন পুলিশ কমিশনারকে মুখ্যমন্ত্রী সরিয়ে দিয়ে আসলে পুরস্কৃত করেছেন। তাই তাঁর বিরুদ্ধে আদালত পদক্ষেপ করার নির্দেশ দিক।

Releated Posts

জর্জিয়া থেকে প্রত্যর্পণ গ্যাংস্টার বৈঙ্কেত গর্গের, চলতি বছরে হরিয়ানার ১০ম বড় সাফল্য

চণ্ডীগড়, ১১ জুন (আইএএনএস): জর্জিয়া থেকে কুখ্যাত গ্যাংস্টার বৈঙ্কেত গর্গকে ভারতে প্রত্যর্পণ করা হরিয়ানা পুলিশের জন্য একটি বড়…

ByByNews Desk Jun 11, 2026

‘বিকশিত ভারত’ গড়তে কেন্দ্র-রাজ্যের যৌথ উদ্যোগই হবে সবচেয়ে বড় শক্তি: মোদি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য পূরণে কেন্দ্র ও রাজ্যগুলির সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা…

ByByNews Desk Jun 11, 2026

যুবশক্তির ক্ষমতায়নই অগ্রাধিকার, ‘বিকশিত ভারত’-এর চালিকাশক্তি হবে তরুণ প্রজন্ম: মোদি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভারতের যুবসমাজের ক্ষমতায়ন সরকারে অন্যতম প্রধান অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি…

ByByNews Desk Jun 11, 2026

ওমান উপকূলে মার্কিন হামলায় নিহত তিন ভারতীয় নাবিক, দেহ উদ্ধারের কথা জানালেন সোনোয়াল

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ওমান উপকূলের কাছে একটি জাহাজে মার্কিন বাহিনীর হামলার পর নিখোঁজ হওয়া তিন ভারতীয় নাবিকের…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top