News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সীমান্তে চিনি পাচারে বাঁধা দেওয়ায় পাচারকারীর হাতে রক্তাক্ত বিএসএফ জওয়ান, আতঙ্ক
Image

সীমান্তে চিনি পাচারে বাঁধা দেওয়ায় পাচারকারীর হাতে রক্তাক্ত বিএসএফ জওয়ান, আতঙ্ক

বক্সনগর, ৪ অক্টোবর: চিনি পাচারে বাঁধা দেওয়ায় পাচারকারীর হাতে রক্তাক্ত হয়েছে বিএসএফ জওয়ান। ওই ঘটনায় সোনামুড়া মহকুমার সীমান্তবর্তী থমথমে পরিবেশ এবং আতঙ্ক বিরাজ করছে। বর্তমানে ওই বিএসএফ জওয়ান জিবি হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছেন। 

গোটা সোনামুড়া মহকুমার সীমান্তবর্তী এলাকা দিয়ে পাচার বাণিজ্যের রমরমা। পাচার বাণিজ্যকে কেন্দ্র করে প্রায় সময় বিএসএফ এবং পাচারকারীর মধ্যে সংঘর্ষ হয়ে থাকে। আজ সকালে বক্সনগর তারকাটা বেড়া সীমান্তবর্তী গ্রাম দুধপুকুর এলাকায় বিএসএফ ও এক পাচারকারীর মধ্যে সংর্ঘষ হয়।  বাক্যার গ্রাম পঞ্চায়েত অধীন ১৮৮ গেট সংলগ্ন এলাকায় কর্তব্যরত ১৫০ নং ব্যাটালিয়ন বিএসএফ জওয়ান হরিশচন্দ্র পান্ডে পাচারকারী রিয়াদ হোসেনকে ওপারে চিনি পাচার করতে বাঁধা দেওয়াতে বিপত্তি ঘটে। তারপর ওই পাচারকারূ বিএসএফকে বেধড়ক মারধর করেন। তাতে ওই বিএসএফ জওয়ানের মাথায় আঘাত লেগে গুরুতর আহত হয়েছেন তিনি। সাথে সাথে তাঁকে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্র ভর্তি করানো হয়েছে। এদিকে, ঘটনার খবর ছুটে গিয়েছে তাঁর সহকর্মী এবং বিএসএফের আধিকারিক।

ওই বিএসএফ জওয়ানের অবস্থা আশঙ্কাজনক দেখে তাঁকে প্রাথমিক চিকিৎসা করার পর কর্তব্যরত চিকিৎসকরা জি বি হাসপাতলে স্থানান্তর করেন। উক্ত ঘটনাকে কেন্দ্র করে গোটা সীমান্তবর্তী এলাকায় থমথমে পরিবেশ এবং আতঙ্ক বিরাজ করছে।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top