News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিজেপি কল্যাণপুর – প্রামোদনগর মন্ডলের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত
Image

বিজেপি কল্যাণপুর – প্রামোদনগর মন্ডলের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ৪ অক্টোবর: কংগ্রেস এবং সিপিআইএম এর মিথ্যাচার এবং ষড়যন্ত্রের মাধ্যমে রাজ্যে অশান্তির পরিবেশ সৃষ্টি করার চক্রান্তের বিরুদ্ধে  ভারতীয় জনতা পার্টি ২৭ কল্যাণপুর_প্রমোদনগর মন্ডলের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত হয় শুক্রবার সন্ধ্যে নাগাদ।

এই সভায় সভাপতিত্ব করেন পূর্ণেন্দু ভট্টাচাৰ্য। ছিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী ছাড়াও পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সোমেন গোপ, বিজেপি জেলা নেতৃত্ব সরস্বতী গোপ, মন্ডলের সাধারণ সম্পাদক অসীম দেব রায়, চয়ন রায় প্রমুখ। বিক্ষোভ মিছিল শেষে সভায় বিধায়ক পিনাকী দাস চৌধুরী বলেন জন সমর্থন হারিয়ে কংগ্রেস ও বামেরা চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ হয়ে মানুষ কে বিজেপি সরকার সম্পর্কে মিথ্যা তথ্য দিচ্ছে।

তিনি বলেন মানুষ এই ষড়যন্ত্র ধরে ফেলেছেন বলেই তারা বলছেন এসব কি বলছেন সুদীপ বাবু, জিতেন বাবু রা। বিধায়ক এর মতে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর কোন রাজনৈতিক খুন, সন্ত্রাস, ইত্যাদি হয় নি। তার মতে রাজ্যের মানুষ উন্নয়ন নিয়ে খুশিই আছেন। বিরোধীরা গুটিকতক সমর্থক নিয়ে বারবার মিথ্যে চক্রান্ত করে যাচ্ছে। এমন মিথ্যাচার করলে এই সব বিরোধী দলের যেটুকু বাকি আছে সেটাও শেষ হয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন। পিনাকী দাস চৌধুরী বাম আমলের সন্ত্রাস এর প্রসঙ্গ উত্থাপন করে বলেন বিজেপি খুন সন্ত্রাসে বিশ্বাসী নয়। বিজেপি চায় সার্বিক উন্নয়ন।  

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top