News Flash

  • Home
  • দিনের খবর
  • কংগ্রেস ভালোবাসা ও ঐক্যের কথা বলে, বিজেপিকে আক্রমণ করে মন্তব্য রাহুলের
Image

কংগ্রেস ভালোবাসা ও ঐক্যের কথা বলে, বিজেপিকে আক্রমণ করে মন্তব্য রাহুলের

নুহ, ৩ অক্টোবর (হি.স.): হরিয়ানায় বিধানসভা নির্বাচনের প্রচারে ফের বিজেপিকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার হরিয়ানার নুহ-তে নির্বাচনী প্রচারে রাহুল গান্ধী বলেছেন, কংগ্রেস ভালোবাসা ও ঐক্যের কথা বলে, বিজেপি ঘৃণা ছড়িয়ে দেশ ভাঙার চেষ্টা করে। রাহুল গান্ধী বলেছেন, “আমরা কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত যাত্রা করেছি, যেখানেই বিজেপি ‘নফরত কা বাজার’ খুলেছে আমরা ‘মোহাব্বত কি দুকান’ খুলেছি।”রাহুল গান্ধী আরও যোগ করেছেন, “আমরা ভালবাসা এবং ঐক্যের কথা বলি, তাঁরা ঘৃণা ছড়ায় এবং দেশ ভাঙার চেষ্টা করে। বিজেপি সংবিধানকে ধ্বংস করছে, কংগ্রেস একটি আদর্শিক যুদ্ধ করছে। একদিকে সংবিধান ধ্বংসের মতাদর্শ, অন্যদিকে সংবিধানের আদর্শ।” রাহুল আরও বলেছেন, “হরিয়ানার যুবকরা আমেরিকায় চাকরি পাবেন, কিন্তু এখানে চাকরি পাবেনা না। নরেন্দ্র মোদী বড় বড় কথা বলেন, কিন্তু হরিয়ানা কীভাবে বেকারত্বে এক নম্বরে পৌঁছেছেন তা বলেন না। নরেন্দ্র মোদী কোটিপতিদের সরকার চালাচ্ছেন। তাঁরা কোটিপতিদের ঋণ মকুব করে, কিন্তু দরিদ্র ও কৃষকদের ঋণ মকুব করে না।”

Releated Posts

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top