News Flash

  • Home
  • দিনের খবর
  • হাওড়ার রানিহাটিতে পুজো মণ্ডপে ঢুকে পড়ল পণ্যবাহী ট্রেলার, চাঞ্চল্য
Image

হাওড়ার রানিহাটিতে পুজো মণ্ডপে ঢুকে পড়ল পণ্যবাহী ট্রেলার, চাঞ্চল্য

রানিহাটি, ৩ অক্টোবর (হি.স.): রাতের অন্ধকারে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পণ্যবাহী ট্রেলার ঢুকে পড়ল পুজো মণ্ডপে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার ১৬ নম্বর জাতীয় সড়কে রানিহাটি নাবঘড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির মণ্ডপে। স্থানীয় সূত্রে খবর, বুধবার রাত সাড়ে এগারোটা নাগাদ স্টোনচিপ বোঝাই একটি ট্রেলার রানিহাটি মোড় থেকে কোলাঘাটের দিকে যাচ্ছিল। সেই সময়ে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারটি একটি পুজো মণ্ডপের ভিতরে ঢুকে পড়ে। ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে পুজো মণ্ডপটি। এরপরই এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পাঁচলা থানার পুলিশ। পরে পুলিশ আধিকারিকদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এই দুর্ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। পুজো উদ্যোক্তাদের কথায়, চতুর্থীর দিন পুজো উদ্বোধন হওয়ার কথা। তার আগে মহালয়ার রাতে এই ঘটনায় অনেকটাই ক্ষতি হল।

Releated Posts

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026

তেলঙ্গানায় সরকারি আধিকারিকের বাড়িতে এসিবি হানা, উদ্ধার প্রায় ১ কোটি টাকা নগদ

হায়দরাবাদ, ১৬ জুন (আইএএনএস): আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি (ডিএ) অর্জনের অভিযোগে তেলঙ্গানার ভূমি ও জরিপ দফতরের এক আধিকারিকের…

ByByNews Desk Jun 16, 2026

আরএসএস নিয়ে মন্তব্যে প্রিয়াঙ্ক খাড়গেকে কড়া আক্রমণ কর্নাটক বিজেপি সভাপতির, ‘নেহরু পরিবারের উত্তরাধিকারীদের খুশি করার চেষ্টা’

বেঙ্গালুরু, ১৬ জুন (আইএএনএস): আরএসএস-কে নিয়ে কর্নাটকের মন্ত্রী প্রিয়ঙ্ক খার্গে-র সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করলেন কর্নাটক বিজেপি সভাপতি…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top