News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কল্যাণপুরে ভ্যাটের উদ্যোগে টোবাকো ফ্রি ক্যাম্পেইন
Image

কল্যাণপুরে ভ্যাটের উদ্যোগে টোবাকো ফ্রি ক্যাম্পেইন

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ২ অক্টোবর: এই সময়ের মধ্যে টোবাকো ফ্রি ইয়ুথ ক্যাম্পেইন ২.০ নিয়ে দেশের সরকার বিভিন্ন প্রকারের সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করছে। বলতে দ্বিধা নেই যেভাবে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন প্রকারের নেশা জাতীয় দ্রব্য গুলোর আনাগোনা বৃদ্ধি পাচ্ছে তার পরিপ্রেক্ষিতে এই প্রকারের অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ।

গুরুত্বপূর্ণ এই বিষয়ে আজ রাজ্যের অগ্রগণ্য সামাজিক সংস্থা ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার উদ্যোগে কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর মিলনায়তনে এক বিশেষ সচেতনতামূলক কর্মশালা সহ কল্যাণপুর বাজারে রেলি সম্পন্ন করা হয়।

সংশ্লিষ্ট সচেতনতামূলক কর্মশালায় কল্যাণপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সোমেন গোপ, বিদ্যালয়ের প্রিন্সিপাল মোহনলাল ঘোষ, ভলানটারি হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার পক্ষে জ্যোতির্ময় মজুমদার, মৃদুল পাল প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিনের এই কর্মসূচিতে ছাত্র-ছাত্রীরা যাতে করে নিজেদের স্বার্থে এবং সার্বিকভাবে সমাজের স্বার্থে নেশা থেকে দূরে থাকে এবং নেশার ভয়াবহতা সম্পর্কে নিজে অবগত হওয়ার পাশাপাশি সমাজকে অবগত করতে পারে সেই বিষয়ে বারবার আহ্বান জানানো হয়।

এই কর্মসূচিতে নেশার বিরুদ্ধে সার্বিকভাবে সচেতনতা তৈরি করার জন্য জ্যোতির্ময় মজুমদার, সোমেন গোপ, মোহন লাল ঘোষ প্রমূখ কার্যকরী আলোচনা করেন।
আলোচনা চক্রের পরে নেশা বিরোধী মানসিকতা তৈরি কর আহ্বান নিয়ে কল্যাণপুর বাজার এলাকায় এক সচেতনতামূলক রেলি সম্পন্ন হয়, যা রীতিমতো সাড়া তৈরি করে।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top