News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সালেমা ব্লকের অধীনস্থ তিনটি গ্রাম পঞ্চায়েতে সাড়ম্বরে আয়োজিত বিশেষ গ্রামসভা
Image

সালেমা ব্লকের অধীনস্থ তিনটি গ্রাম পঞ্চায়েতে সাড়ম্বরে আয়োজিত বিশেষ গ্রামসভা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সালেমা আর ডি ব্লকের অধীনস্থ তিনটি গ্রাম পঞ্চায়েতে সাড়ম্বরে আয়োজিত বিশেষ গ্রামসভা। আজ ২রা অক্টোবর, গান্ধী জন্ম জয়ন্তীতে পিপলস পার্টিসিপেশন ক্যাম্পেইনের অঙ্গ হিসাবে সালেমা ব্লকের অন্তর্গত তিনটি পঞ্চায়েতে তথা সালেমা পঞ্চায়েত, উত্তর কচুছড়া পঞ্চায়েত ও বরলুতমা পঞ্চায়েতে সাড়ম্বরে আয়োজিত হয় বিশেষ গ্রামসভা।

সালেমা কমিউনিটি হলে অনুষ্ঠিত হওয়া সালেমা পঞ্চায়েতের গ্রামসভায় উপস্থিত ছিলেন সুরমার বিধায়িকা শ্রীমতি স্বপ্না দাস পাল, পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন  বিনা দাস বিশ্বাস, ভাইস চেয়ারপার্সন ননি গোপাল কর, পঞ্চায়েতে দপ্তরের উপ অধিকর্তা অনুরাগ সেন, সালেমা ব্লকের বিডিও প্রীতম দেবনাথ প্রমুখ।

সমান্তরালে উত্তর কচুছড়া গ্রাম পঞ্চায়েতে উপস্থিত ছিলেন ব্লকের অতিরিক্ত বিডিও কুমারদীপ সরকার, কৃষি দপ্তরের আধিকারিক হুমায়ন মিয়া সহ বিশিষ্ট সমাজসেবীরা । বরলুতমা পঞ্চায়েতে উপস্থিত ছিলেন ধলাই জেলা পরিষদের সভানেত্রী সুস্মিতা দাস, সহ সভাধিপতি অনাদি সরকার। সকল প্রধান ও উপপ্রধান সহ সব সদস্য সদস্যারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এছাড়াও কেন্দ্রীয় সরকারের নির্দেশে উন্নত গ্রাম অভিযানের অঙ্গ হিসাবে অপরাষ্কর ভিলেজ কমিটিতে এক বিশেষ গ্রাম সভার আয়োজন করা হয় যেখানে রাজ্যের বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা অংশ নেন। জানা যায় এই চারটি পঞ্চায়েত মিলিয়ে মোট এগারোশ উনপঞ্চাশ জন লোক ব্যাপকভাবে অংশগ্রহণ করেন। বিভিন্ন দাবিদাবা সহ উন্নয়নমূলক বহু প্রস্তাব গৃহীত ও অনুমোদিত হয়।

অনুষ্ঠানে এলাকার বহু প্রবীন নাগরিকদের গান্ধীজির ছবি সংকলিত স্মারক উপহার দেওয়া হয়। বিভিন্ন সুবিধাভোগী জনগণকে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে চারাগাছ সহ বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা প্রদান করা হয়। উল্লেখ্য, ইতিপূর্বে এই জায়গাগুলোতে সুবিশাল বর্ণাঢ্য শোভযাত্রা, স্বচ্ছ ভারত অভিযান, বৃক্ষরোপণ কর্মসূচি, ক্যুইজ প্রতিযোগিতা, মেগা রক্তদান শিবির সহ বিভিন্ন গঠনমূলক কর্মসূচির আয়োজন করা হয়।

এলাকার মানুষেরা জানান এই ধরনের সভার মধ্য দিয়ে আধিকারিকদের এবং অতিথিদের আবারও কাছে পেয়ে তারা আপ্লুত। পঞ্চায়েত দপ্তর সালেমা ব্লককে এমন মহৎ অনুষ্ঠান আয়োজন করার অনুপ্রেরণা দেওয়ায় লোকজন এবং অতিথিরা পঞ্চায়েত দপ্তরের অধিকর্তা সহ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Releated Posts

ধর্মনগরে যুব কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগে উত্তেজনা, থানা ঘেরাও; ২৪ ঘণ্টার সময়সীমা

ধর্মনগর, ২৬ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর থানার অন্তর্গত চন্দ্রপুর ক্লাব এলাকায় দুই যুব কংগ্রেস কর্মীর ওপর হামলার অভিযোগকে…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার লোকঐতিহ্যের উল্লেখে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আগরতলার মেয়র

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে ত্রিপুরার বিলুপ্তপ্রায় লোকঐতিহ্য ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে উন্নয়ন ও ত্রিপুরার ঐতিহ্যের প্রতিফলন: সাংসদ রাজীব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৬তম পর্ব উপলক্ষে রবিবার আগরতলা পুরনিগমের…

ByByReshmi Debnath Jul 26, 2026

ছনতৈল গ্রামে গড়ে উঠবে শিশু কন্যা অনাথ আশ্রম, ঘোষণা মন্ত্রী টিঙ্কু রায়ের

আগরতলা, ২৬ জুলাই: সমাজের সুবিধাবঞ্চিত ও অনাথ শিশু কন্যাদের নিরাপদ আশ্রয়, শিক্ষা এবং স্বনির্ভরতার সুযোগ করে দিতে চণ্ডীপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

কুমারঘাটে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, স্করপিওর পেছনে ধাক্কা ই-রিক্সার, আহত ১

আগরতলা, ২৬ জুলাই: ঊনকোটি জেলার কুমারঘাট-কৈলাসহর ২০৮ নম্বর জাতীয় সড়কের সোনাইমুড়ি এলাকায় শনিবার গভীর রাতে একটি গুরুতর সড়ক…

ByByReshmi Debnath Jul 26, 2026

উদয়পুর রেলস্টেশনে ১২ কেজি গাঁজাসহ যুবক আটক, চেন্নাই পাচারের সন্দেহ

আগরতলা, ২৬ জুলাই: উদয়পুর রেলস্টেশনে জিআরপি ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করা…

ByByReshmi Debnath Jul 26, 2026

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top