News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কল্যাণপুরে ত্রাণ বিলি, ব্যাপক সাড়া পরিলক্ষিত
Image

কল্যাণপুরে ত্রাণ বিলি, ব্যাপক সাড়া পরিলক্ষিত

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ২ অক্টোবর: সাম্প্রতিক ভয়াবহ বন্যা জনিত পরিস্থিতিতে কল্যাণপুর পঞ্চায়েত সমিতির অন্তর্গত বেশ কিছু গ্রাম পঞ্চায়েত এলাকা দারুনভাবে প্রভাবিত হয়েছে। বেশ কিছু এলাকার একটা বিরাট অংশের সাধারণ মানুষের আর্থসামাজিক ব্যবস্থা রীতিমতো প্রশ্নচিহ্নের মুখে।

এই অবস্থায় দাঁড়িয়ে ব্লক প্রশাসন সহ বিভিন্নভাবে বন্যা দুর্গতদের সাহায্য সহযোগিতা করার প্রক্রিয়া নজরে পড়ছে। আজ পৃথক পৃথক উদ্যোগের মধ্য দিয়ে কল্যাণপুর ব্লক প্রশাসনের মিলনায়তনে বন্যাদুর্গত দুই শতাধিক পরিবারকে সাহায্য সহযোগিতা করা হয়।

এখানে উল্লেখ করা প্রয়োজন আজকের এই উদ্যোগে তেলেঙ্গানা রাজ্যের ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি, ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড এবং ভলানটারি হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা যৌথভাবে ভূমিকা পালন করে।
এদিন তেলেঙ্গানা রেড ক্রস সোসাইটি এবং ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড এর পক্ষ থেকে ৯০ জন সুবিধা ভোগীর হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।

এর পাশাপাশি রাজ্যের অগ্রগণ্য সামাজিক সংস্থা ভলানটারি অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার পক্ষ থেকে ১৪০ জন সুবিধাভোগীর হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সোমেন গোপ আজকে যারা ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সংশ্লিষ্ট উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন, পাশাপাশি তিনি দাবি করেছেন যেভাবে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি সকল অংশ এগিয়ে এসেছে তা নিশ্চিতভাবে প্রশংসার দাবি রাখে।

এদিনের এই ত্রাণ সামগ্রী বিতরণ পর্বে পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ছাড়া অন্যান্যদের মাঝে কল্যাণপুর ব্লক পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান স্বপ্না দাস সরকার, ব্লকের এডিশনাল বিডিও প্রশান্ত চক্রবর্তী, ভলান্টারি হেলথ এসোসিয়েশন অফ ত্রিপুরার পক্ষে জ্যোতির্ময় মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top