News Flash

  • Home
  • মুখ্য খবর
  • যথাযোগ্য মর্যাদায় প্রদেশ কংগ্রেস ভবনে মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উদযাপিত 
Image

যথাযোগ্য মর্যাদায় প্রদেশ কংগ্রেস ভবনে মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উদযাপিত 

আগরতলা, ২ অক্টোবর: যথাযোগ্য মর্যাদায় প্রদেশ কংগ্রেস ভবনে মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী পালন করা হয়েছে। এদিন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন , গোপাল রায় সহ অন্যান্য নেতৃত্বরা। পরবর্তীতে একটি শোভাযাত্রা বিভিন্ন পথ পরিক্রমা করে গান্ধীঘাটে গিয়ে গান্ধীর শহীদ বেদীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন তাঁরা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, আজ ২রা অক্টোবর রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীর জন্মদিন। সারা দেশব্যাপী আজকের দিনটি অহিংসা দিবস হিসেবে পালন করা হচ্ছে। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম ছিলেন মহাত্মা গান্ধী। তৎকালীন সময়ে অহিংসা আন্দোলনের মধ্য দিয়ে তিনি দেশকে স্বাধীন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন।

এদিন তিনি আরও বলেন, বর্তমানে সময়ে হিংসা ও বিদ্বেষের মাধ্যনপ দেশকে বিভক্ত করা, সংবিধান বিনিষ্ট করা এবং দেশের অখন্ডতা নষ্ট করার ষড়যন্ত্র চলছে। কিন্তু প্রদেশ কংগ্রেস মহাত্মা গান্ধীর উপদেশকে পাথেয় করে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে একত্রে লড়াই করব বলে দাবি করেন তিনি।

Releated Posts

নীতি আয়োগের গভর্নিং কাউন্সিল বৈঠকে মানবসম্পদ উন্নয়নে ত্রিপুরার অঙ্গীকার পুনর্ব্যক্ত, ‘লক্ষ্য ২০৪৭’-এর রূপরেখা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি, ১১ জুন : নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে অংশ নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা…

ByByReshmi Debnath Jun 11, 2026

(Update) শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত তরুণীর অস্বাভাবিক মৃত্যু,  ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত মনীষা দাসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায়  ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ…

ByByReshmi Debnath Jun 11, 2026

বাইক ও সাইকেলের সংঘর্ষ, আহত দুই

আগরতলা, ১১ জুন: জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন জাতীয় সড়কে বৃহস্পতিবার সকালে একটি মোটরসাইকেল ও সাইকেলের সংঘর্ষে দুই ব্যক্তি…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

পথ অবরোধের হুঁশিয়ারির মাঝেই মহাকরণে বৈঠক, আত্মসমর্পণকারী বৈরীদের দাবিদাওয়া নিয়ে আশ্বাস মন্ত্রীর

আগরতলা, ১১ জুন: আত্মসমর্পণকারী বৈরীদের ঘোষিত ১২ জুনের পথ অবরোধ কর্মসূচিকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির প্রেক্ষিতে আজ মহাকরণে…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top