News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বন্যায় ক্ষতিগ্রস্থ শিশুদের মাঝে নীহারিকার বস্ত্র বিতরণ
Image

বন্যায় ক্ষতিগ্রস্থ শিশুদের মাঝে নীহারিকার বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি, ২ অক্টোবর, আগরতলাঃ  আগস্ট মাসের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষ এখনো বিপর্যয় কাটিয়ে উঠতে পারেননি। বন্যার করাল গ্রাসে সব হারানো মানুষের দু’বেলা দু’মুঠো খাবার জোগাড় করাই দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। এদিকে বাঙালির সর্ববৃহৎ উৎসব দুর্গাপুজোও দোরগোড়ায়।

বন্যা-বিধ্বস্ত এলাকার শিশু-কিশোরদের মুখের দিকে তাকিয়ে শুধু দীর্ঘশ্বাস ফেলা ছাড়া গত্যন্তর নেই তাদের বাবা-মায়েদের। এই অবস্থায় এদের ক্ষুদ্র একটা অংশের শিশুদের পাশে দাঁড়ালো রাজ্যের অগ্রণী প্রকাশনা সংস্থা নীহারিকা।

বুধবার উদয়পুরের পিত্রায় সাতটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ২০০ জন শিশু-কিশোরের হাতে পুজোর নতুন জামা, মিষ্টি  এবং ফলের জুস তুলে দিলো তারা। নীহারিকার লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীদের আর্থিক আনুকূল্যে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের এডভোকেট জেনারেল সিদ্ধার্থশঙ্কর দে,  বিশিষ্ট শিক্ষাবিদ উমাশঙ্কর রায়,ডাঃ কনকনারায়ণ ভট্টাচার্য,  ডাঃ গোপা চট্টোপাধ্যায়,  শিক্ষক সংহিতা সিনহা, শর্মিতা সিনহা, কবি সৌরভ গোস্বামী, অমর দেব, সমাজকর্মী অয়ন সাহা, সোমনাথ লস্কর, অরিন্দম চক্রবর্তী, প্রণবেন্দু সূত্রধর, যাদব সূত্রধর, এবং ডাঃ অর্ণব কর্মকার।

উদয়পুরের সিগমা সামাজিক সংস্থার সহযোগিতায় এদিনের বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে বন্যা শুরুর পর থেকেই দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছিল নীহারিকা।বিভিন্ন ত্রাণ শিবিরে বিশুদ্ধ জল, খাবার বিতরণের পর স্বাস্থ্যশিবির আয়োজন এবং শিক্ষার্থীদের মাঝে বই, খাতা, কলম, জ্যামিতি বাক্সসহ বিভিন্ন শিক্ষাসামগ্রী, স্যানিটারি প্যাড তারা বিররণ করেছিল। এই প্রসঙ্গে নীহারিকার পক্ষ থেকে জানানো হয়, তাদের এই উদ্যোগগুলো প্রতীকিমাত্র।

কারণ, রাজ্যের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যায় যে পরিমাণ মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে সেই তুলনায় নীহারিকার উদ্যোগ একেবারেই সামান্য। তবে আশার কথা এটাই রাজ্য সরকারের পাশাপাশি এবার প্রচুর মানুষ ব্যক্তিগতভাবে এবং সাংগঠনিকভাবে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। এটা খুবই আশার কথা।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top