News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লায়ন্স ক্লাব অফ আগরতলার উদ্যোগে বস্ত্র বিতরণ
Image

লায়ন্স ক্লাব অফ আগরতলার উদ্যোগে বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: লায়ন্স ক্লাব অফ আগরতলার উদ্যোগে আসন্ন শারদীয়া দুর্গোৎসবকে সামনে রেখে দুস্থদের মধ্যে  বুধবার বস্ত্র বিতরণ করা হয়। লায়ন্স ক্লাব অফ আগরতলা সারা বছরই নানা সামাজিক কর্মসূচীর সঙ্গে নিজেদের নিযুক্ত রাখে। বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা এবং শারদ উৎসবে দুঃস্থদের মধ্যে শাড়ি কাপড় বিতরণের উদ্যোগ গ্রহণ করে লায়ন্স ক্লাব অফ আগরতলা।

কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার মহালয়ার দিন সকালে প্রায় দেড় হাজার দুস্ত মহিলার হাতে শাড়ি কাপড় তুলে দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার ডঃ শৈলেন কুমার যাদব সহ অন্যান্যরা। এদিন শাড়ি কাপড় নিতে মহিলাদের ভিড় পরিলক্ষিত হয়।

উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবেই শারদ উৎসব উপলক্ষে তারা দুস্তদের মধ্যে এই শাড়ি কাপড় বিতরণ করেছেন। ভবিষ্যতেও তাদের এ ধরনের সামাজিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছেন।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top