News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বনমালীপুর মন্ডলের উদ্যোগে মঠচৌমুহনী বাজারে সাফাই অভিযান  সংগঠিত
Image

বনমালীপুর মন্ডলের উদ্যোগে মঠচৌমুহনী বাজারে সাফাই অভিযান  সংগঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: বিজেপি বনমালীপুর মন্ডলের উদ্যোগে মঠচৌমুহনী বাজারে সাফাই অভিযান  সংগঠিত করা হয় বুধবার। উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ। 

বিজেপির সেবা পক্ষকাল কর্মসূচির অঙ্গ হিসেবে এবং জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে মহালয়ার পণ্য লগ্নে বুধবার বনমালীপুর বিধানসভা কেন্দ্রের গান্ধী স্কুলে মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিরবেদন করা হয়। এদিন এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা।

সেখান থেকে তারা যান মঠ চৌমুহনী বাজারে। সেখানে সেবা পক্ষকাল কর্মসূচির অঙ্গ হিসেবে স্বচ্ছ ভারত অভিযান সংঘটিত করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণ করে বিজেপি প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজিব ভট্টাচার্য বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ১৭সেপ্টেম্বর থেকে ২রা অক্টোবর পর্যন্ত সেবা পক্ষকাল কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ এই পক্ষকাল কর্মসূচির সমাপ্তি দিন।

এদিন একদিকে যেমন জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে ঠিক তেমনি নানা সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top