News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মহালয়ার সাত সকালে কর্তব্যরত পুলিশ আধিকারিকের উপর আক্রমণ, গ্রেপ্তার যুবক
Image

মহালয়ার সাত সকালে কর্তব্যরত পুলিশ আধিকারিকের উপর আক্রমণ, গ্রেপ্তার যুবক

আগরতলা, ২ অক্টোবর: সাত সকালে ১০৮ বি জাতীয় সড়কে কর্তব্যরত পুলিশ আধিকারিককে আক্রমণে চেষ্টা করেছে এক যুবক। ওই ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। 

আজ সকালে যান দুর্ঘটনার বিষয়টি মাথায় রেখে মহালয়া উপলক্ষ্যে রাত প্রায় ৩ টা থেকে লেফুঙ্গা থানার ওসি সহদেব দাসের নেতৃত্বে বিশাল পুলিশ ও টি এস আর বাহিনীর জওয়ানরা লেফুঙ্গা থানাধীন ১০৮ বি জাতীয় সড়কের ফটিকছড়ায় নাকা চেকিংয়ে বসে।এই সময় মোহনপুর দিক থেকে আসা এক বাইক চালক লেফুঙ্গা থানার সেকেন্ড অফিসার অভিরুপ দাসকে আক্রমণের চেষ্টা করে। কর্তব্যরত পুলিশ আধিকারিকের সঙ্গে দুর্ব্যবহার করে। পরে পুলিশ উদয় ভৌমিক নামে এই যুবককে গ্রেফতার করে নিয়ে যায় থানায়।

এই বিষয়ে লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস বলেন, রাত প্রায় ৩ টা থেকে পুলিশ চেকিংয়ে বসে এবং মোটর ভেহিকেল আইন ভঙ্গের কারণে প্রচুর পরিমাণ বাইক আটক করে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

উল্লেখ্য,  ১০৮ বি জাতীয় সড়কের বর্ধিত যান দুর্ঘটনা দিন দিন বেড়েই চলছে। এরই মধ্যে মহালয়াকে কেন্দ্র করে পুলিশের এই সতর্কতা অবলম্বনকে সাধুবাদ জানান স্থানীয়রা। কিন্তু কিছু বখাটে যুবক আইন মানতে নারাজ। 

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top