News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু ২ যুবকের
Image

সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু ২ যুবকের

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২ অক্টোবর: প্রশাসনিক অনুমতি ছাড়াই চাকমাঘাটে চলছে জুয়ার আসর ও সুপারস্টার নামক সাংস্কৃতিক অনুষ্ঠান। রাতে অনুষ্ঠান থেকে ফেরার পথে বাইক দুর্ঘটনা মৃত্যু হয়েছে দুজনের। আহত হয়েছে আরো একজন।

মহালয়ার রাতে কালিমালিপ্ত কৃষ্ণপুর। প্রশাসনিক অনুমতি ছাড়াই মহালয়ার আগের রাত থেকেই কৃষ্ণপুর বিধানসভার তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট এলাকায় জুয়া কারবারীদের উদ্যোগে অবৈধ সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে সুপারস্টার, প্রকাশ্যে লক্ষ লক্ষ টাকার জুয়া, নেশাগ্রস্ত উশৃঙ্খ যুবক-যুবতীদের উদ্যামতা চললো।

আর এই অনুমতিহীন সুপারস্টার দেখে বাড়ি ফেরার পথে ভয়াবহ যান দুর্ঘটনায় প্রাণ হারায় দুই যুবক! তারপরেও প্রশাসনের তরফ থেকে বন্ধ করা হয়নি এই অবৈধ সুপারস্টার এবং জুয়ার আসর।  অবৈধ সুপারস্টার প্রোগ্রাম কিংবা জুয়া রুখতে সম্পূর্ণ ব্যর্থ হয় প্রশাসন।

গোটা রাত ব্যাপী প্রকাশ্যে চলে এই জুয়ার অনুষ্ঠান। যার ফলশ্রুতিতে এই সুপারস্টারের প্রোগ্রাম দেখে বাইক যোগে তিন যুবক বাড়ি ফেরার পথে চাকমাঘাট এলাকায় অসম-আগরতলা জাতীয় সড়কে ভয়াবহ যান দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারায় দুই তরতাজা যুবক রাতেও তেলিয়ামুড়া থানা এলাকায় এধরণের অনুমতি বিহীন সুপাস্টার নামক চিত্রহার এবং জুয়া পুলিশের বাবুদের মেনেজ করেই চলছিল বলে খবর।

Releated Posts

প্রিয় শিক্ষকের বদলির প্রতিবাদে পশ্চিম বগাফা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ

আগরতলা, ২৭ জুলাই: প্রিয় শিক্ষকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে সোমবার বিক্ষোভে সামিল হল শান্তিরবাজার মহকুমার পশ্চিম বোকাফা উচ্চতর…

ByByReshmi Debnath Jul 27, 2026

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top