News Flash

Image

বিশ্বনাথে পিস্তল ও বহু পরিমাণের নকল টাকা তৈরির সাদা কাগজ সহ আটক তিন যুবক

বিশ্বনাথ (অসম), ১ অক্টোবর (হি.স.) : বিশ্বনাথ জেলা সদরে সংলগ্ন চারিআলি বড়গোলার কাছে পিস্তল সহ তিন যুবককে আটক করেছে পুলিশ। তাদের হেফাজত থেকে পুলিশ উদ্ধার করেছে বহু পরিমাণের নকল টাকা তৈরির সাদা কাগজ। এর সঙ্গে পুলিশ বাজেয়াপ্ত করেছে তাদের ব্যবহৃত এএস ০১ ইটি ২০৫২ নম্বরের একটি চার চাকার দামি গাড়ি।আজ বিশ্বনাথ সদর থানার পুলিশ জানিয়েছে, সোমবার রাতে চারিআলি বড়গোলা এলাকায় পুলিশের টহলদারী দল বিশ্বনাথঘাটের দিক থেকে আগত একটি কারে তালাশি চালায়। তালাশি চালিয়ে গাড়ি থেকে একটি অবৈধ পিস্তল এবং বহু পরিমাণের নকল টাকা তৈরির সাদা কাগজ বাজেয়াপ্ত করেছে পুলিশ। পিস্তল এবং জাল নোট তৈরির সঙ্গে তিন যুবক যথাক্রমে লক্ষজ্যোতি শৰ্মা, হীরকজ্যোতি বরা এবং টিং সেইন চারিইয়াংকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ধৃতদের মধ্যে টিং সেইন চারিইয়াং মেঘালয় এবং বাকি দুজন তেজপুরের বাসিন্দা। ঘটনা সম্পর্কে ধৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ করছেন পদস্থ পুলিশ আধিকারিকরা, জানিয়ছেন সদর থানা কৰ্তৃপক্ষ।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top