News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তথ্য ও সংস্কৃতি দপ্তর উদ্যোগে শচীন দেববর্মণের জন্মজয়ন্তী উদযাপন
Image

তথ্য ও সংস্কৃতি দপ্তর উদ্যোগে শচীন দেববর্মণের জন্মজয়ন্তী উদযাপন

আগরতলা, ১ অক্টোবর : তথ্য ও সংস্কৃতি দপ্তর উদ্যোগে সুর সম্রাট কুমার শচীন দেববর্মণের জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গনে তাঁর আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেছেন সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী দত্ত, তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা।

প্রসঙ্গত, শচীন দেববর্মণ ১ অক্টোবর ১৯০৬ বর্তমান বাংলাদেশের কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেছিল। আজ তাঁর জন্মবার্ষিকী। শচীন দেব বর্মন ছিলেন ভারতীয় বাংলা ও হিন্দী গানের কিংবদন্তীতুল্য ও জনপ্রিয় সঙ্গীত পরিচালক , সুরকার , গায়ক ও লোকসঙ্গীত শিল্পী । প্রায় একশো বছর পার করেও বাংলা গানের শ্রোতাদের কাছে তার কালোত্তীর্ণ গানের আবেদন কিছুমাত্র লঘু হয়নি। কেবল সঙ্গীতশিল্পী হিসাবে নয়, গীতিকার হিসাবেও তিনি সার্থক। তিনি বিভিন্ন চলচ্চিত্রে সঙ্গীত পরিচালকের দায়িত্ব পালন করেছেন। 

তাছাড়া, তিনি ২ বার সঙ্গীত পরিচালক হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার এবং ১৯৭০ সালে শ্রেষ্ঠ নেপথ‍্য গায়ক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার  লাভ করেন।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top