News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শারদোৎসব উপলক্ষ্যে ধলাই জেলার ক্লাবগুলোতে চরম ব্যস্ততা পরিলক্ষিত
Image

শারদোৎসব উপলক্ষ্যে ধলাই জেলার ক্লাবগুলোতে চরম ব্যস্ততা পরিলক্ষিত

নিজস্ব প্রতিনিধি, মনুঘাট, ১ অক্টোবর: বাঙালীর দূর্গোৎসবের কাউন্ট ডাউনের পালা প্রায় অন্তিম লগ্নে। ত্রিপুরার দিকে দিকে ছোট-থেকে বড়ো প্যাণ্ডেল বাধার চেনা ছবি লক্ষ্য করা যাচ্ছে। ধলাই জেলার মনুঘাটে চলছে দেবী বরনের প্রস্তুতি। দোলা লেগেছে কাশের বনে। এবারে অপেক্ষা শিউলি কুড়নো সকালে মহালয়ার স্ত্রোত্রপাঠ শোনার।

তবে ত্রিপুরায় ঘটে যাওয়া বন্যা পরিস্থিতির কারনে এবছর পূজোর চাকচিক্য আয়োজনে হ্রাস টেনেছেন অনেকেই। রাজ্যের ধলাই জেলার মনুঘাট বুলেট ক্লাবেও দেখাগেলো পূজো আয়োজকদের মাঝে চূড়ান্ত প্রস্তুতি। ক্লাবের সম্পাদক বিজয় শর্মা জানিয়েছেন, এবছর তাদের ৩৩ তম পূজোর আয়োজন। অন্যান্য বছর তারা বড়ো আকারে পূজোর আয়োজন করে থাকেন এবং গ্রামীন এলাকার এই পূজো দেখতে প্রতিবছরই উৎসুক থাকেন এলাকার মানুষ।

কিন্তু এবছর বন্যা পরিস্থিতির কারনে তাদের আয়োজনে হ্রাস টানা হয়েছে অনেকটাই। কাল্পনিক মন্দিরের আদলে তৈরী হচ্ছে ক্লাবের পূজো মণ্ডপ। স্থানীয় শিল্পীদের দ্বারাই নির্মান হচ্ছে পূজো প্যাণ্ডেল ও দেবী প্রতিমা। চলতি বছরে পরিস্থিতি অনুকুলে না থাকায় বিগত বছর থেকে পূজোর বাজেট অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। সবমিলিয়ে এবারে তাদের বাজেট চারলক্ষ টাকা বলে জানান ক্লাব সম্পাদক।

Releated Posts

উদয়পুর রেলস্টেশনে ১২ কেজি গাঁজাসহ যুবক আটক, চেন্নাই পাচারের সন্দেহ

আগরতলা, ২৬ জুলাই: উদয়পুর রেলস্টেশনে জিআরপি ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করা…

ByByReshmi Debnath Jul 26, 2026

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top