News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড় মহকুমা হাসপাতালে জাতীয় রক্তদান দিবস উদযাপন
Image

বিশালগড় মহকুমা হাসপাতালে জাতীয় রক্তদান দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১ অক্টোবর: সারাদেশের সাথে বিশালগড় মহকুমা হাসপাতালে পালিত হয়েছে জাতীয় রক্তদান দিবস। এরই অঙ্গ হিসেবে বিশালগড় মহকুমা স্বাস্থ্যকেন্দ্রে  ব্লাড ব্যাঙ্কের উদ্যোগে জাতীয় রক্তদান দিবস উদযাপন করা হয়।

 মঙ্গলবার বিশালগড়  ব্লাড ব্যাংকে রক্তদান দিবস উপলক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। বিশালগড় মহকুমা হাসপাতালে স্বাস্থ্য কর্মী সহ বিভিন্ন স্কুল সংগঠন এ রক্তদান শিবিরে অংশগ্রহণ করে। এছাড়া যারা নতুন রক্তদান করতে ইচ্ছুক তাদের অঙ্গীকার পত্রে স্বাক্ষর রাখা হয়। পরবর্তী সময়ে প্রয়োজন অনুসারে তাদের কাছ থেকে রক্ত সংগ্রহ করা হবে।

 জাতীয় রক্তদান শিবির উপলক্ষ্যে উপস্থিত ছিলেন বিশালগড় ব্লাড ব্যাংকের দায়িত্ব প্রাপ্ত এমওআইসি ডা: রাজিব সরকার সহ অন্যান্য ডাক্তার এবং নার্সগন।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top