News Flash

Image

মণিপুর : বন্যা ও ভূমিধসে জনজীবন ব্যাহত ননে জেলার

ইমফল, ১ অক্টোবর (হি.স.) : প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে মণিপুরের ননে জেলা। গত তিনদিনের অবিরাম বর্ষণে জেলায় সৃষ্ট বন্যা এবং বেশ কয়েকটি জায়গায় ভূমিধস পড়ে দৈনন্দিন জনজীবন ব্যাহত নাগরিককুলের।

আজ মঙ্গলবার সকালে ননে জেলার বুক চিরে ধাবিত ৩৭ নম্বর জাতীয় সড়ক বরাবর আওয়াংখুল ল্যান্ডস্লাইড পয়েন্টে বিশাল ভূমিধসের ঘটনা ঘটেছে। ভূমিধসের ফলে ওই অঞ্চলের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন জেলা প্রশাসন। কেননা জাতীয় সড়কে ধস নামায় যাতায়াত ব্যবস্থা পুরোপুরি ব্যাহত হয়ে পড়েছে।

এদিকে আজ ভোররাত প্রায় একটা থেকে প্রবল বর্ষণ হচ্ছে। ফলে জেলার প্রধান বাজার লংমাই বাজার এবং লংমাই শহর ও পাৰ্শ্ববৰ্তী এলাকা বন্যার জলে প্লাবিত হয়ে গেছে। এছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা জেলায়।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ মঙ্গলবার অবস্থার আরও অবনতির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা ২৬ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে জানিয়েছে আবহাওয়া দফতর।
সাৰ্বিক পরিস্থিতিতে জেলার সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা এবং যাত্রীদের উদ্দেশ্যে অতিরিক্ত ঝুঁকি না নিতে সতৰ্ক করেছে জেলা প্ৰশাসন।

Releated Posts

শিলং হিংসার পর অসম-মেঘালয় সীমান্তে স্বাভাবিক পরিস্থিতি ফিরেছে: মুখ্যমন্ত্রী কনরাড সাংমা

শিলং, ২৪ আগস্ট (আইএএনএস): শিলংয়ে ১৯ আগস্টের হিংসাত্মক ঘটনার পর অসম ও মেঘালয়ের মধ্যে যানবাহন ও অত্যাবশ্যকীয় পণ্যের…

ByByNews Desk Aug 24, 2026

মণিপুরে ৮ জঙ্গি গ্রেফতার, ধৃতদের মধ্যে এনআইএ মামলার পলাতক অভিযুক্তও

ইম্ফল, ২৩ আগস্ট (আইএএনএস): মণিপুরের বিভিন্ন জেলায় গত ২৪ ঘণ্টায় পৃথক যৌথ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৮ জন জঙ্গিকে…

ByByNews Desk Aug 23, 2026

শিলংয়ে হিংসার জেরে অসম থেকে মেঘালয়ে জ্বালানি সরবরাহ বন্ধ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

গুয়াহাটি, ২২ আগস্ট (আইএএনএস): শিলংয়ে সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার পর অসম ও মেঘালয়ের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। নিরাপত্তাজনিত উদ্বেগের…

ByByNews Desk Aug 22, 2026

১৯০৪-০৫ সালের ভূমি নথি কামাখ্যার চিরন্তন ঐতিহ্যের সাক্ষ্য: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ আগস্ট (আইএএনএস): ১৯০৪-০৫ সালের একটি ঐতিহাসিক ভূমি নথিকে মা কামাখ্যার চিরন্তন আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top