News Flash

  • Home
  • প্রধান খবর
  • নির্বিঘ্নেই ভোটপর্ব চলছে জম্মু ও কাশ্মীরে, তিনটে পর্যন্ত ভোটের হার ৫৬.০১ শতাংশ
Image

নির্বিঘ্নেই ভোটপর্ব চলছে জম্মু ও কাশ্মীরে, তিনটে পর্যন্ত ভোটের হার ৫৬.০১ শতাংশ

শ্রীনগর, ১ অক্টোবর (হি.স.): প্রথম দুই দফার ভোট নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবেই মিটেছে জম্মু ও কাশ্মীরে। মঙ্গলবার অন্তিম তথা তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে জম্মু ও কাশ্মীরে। এই দফায় জম্মু ও কাশ্মীরের ৭টি জেলায় ৪০টি বিধানসভা আসনে হচ্ছে ভোটগ্রহণ। ভাগ্য নির্ণয় হচ্ছে ৪১৫ জন প্রার্থীর।জম্মু ও কাশ্মীরের যে ৭টি জেলায় মঙ্গলবার ভোটগ্রহণ হচ্ছে, সেই জেলাগুলির মধ্যে রয়েছে জম্মু, উধমপুর, সাম্বা, কাঠুয়া, বারামুল্লা, বান্দিপোরা ও কুপওয়ারা। বিকেল তিনটে পর্যন্ত সার্বিকভাবে ভোটদানের হার ৫৬.০১ শতাংশ। বান্দিপোরায় ভোট পড়েছে ৫৩.০৯ শতাংশ, বারামুল্লায় ৪৬.০৯ শতাংশ, জম্মুতে ৫৬.৭৪ শতাংশ, কাঠুয়ায় ৬২.৪৩ শতাংশ, কুপওয়ারায় ৫২.৯৮ শতাংশ, সাম্বায় ৬৩.২৪ শতাংশ এবং উধমপুরে ৬৪.৪৩ শতাংশ।তৃতীয় দফায় ভোটগ্রহণকে ঘিরে যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না, ঘটে তাই নিরাপত্তা অনেকটাই বাড়ানো হয়েছে। সতর্ক রয়েছে পুলিশ ও প্রশাসন।জম্মু ও কাশ্মীরের জনগণের মধ্যেও ভোটগ্রহণকে ঘিরে যথেষ্ট উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে। সবাইকে বিপুল উৎসাহের সঙ্গে ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Releated Posts

পাঞ্জাবে বড়সড় জঙ্গি হামলার ছক, আইএসআই-বিকেআই যোগে হাই অ্যালার্টে নিরাপত্তা বাহিনী

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) পাঞ্জাবে বড় ধরনের জঙ্গি হামলা চালানোর নির্দেশ দিয়েছে…

ByByNews Desk Jul 27, 2026

প্রশ্নফাঁস রুখতে নতুন বিল নিয়ে সরব বিরোধীরা, কঠোর আইনে সমর্থন এনডিএ-র

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): সংসদে সোমবার ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬’ পেশের আগে তা…

ByByNews Desk Jul 27, 2026

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top