News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মেঘালয়ে বিএসএফ-এর অভিযানে উদ্ধার প্রায় ৪৩ লক্ষ টাকার পণ্যসামগ্ৰী, আটক পাঁচ ভারতীয় চোরাচালানকারী
Image

মেঘালয়ে বিএসএফ-এর অভিযানে উদ্ধার প্রায় ৪৩ লক্ষ টাকার পণ্যসামগ্ৰী, আটক পাঁচ ভারতীয় চোরাচালানকারী

শিলং, ১ অক্টোবর (হি.স.) : মেঘালয়ের পূর্ব খাসিপাহাড় জেলায় বিএসএফ-এর অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ৪৩ লক্ষ টাকার পণ্যসামগ্রী। এর সঙ্গে আটক করা হয়েছে পাঁচ ভারতীয় চোরাচালানকারীকে।

সোমবার রাতে মেঘালয়ে কৰ্তব্যরত ১৯৩ নম্বর ব্যাটালিয়ন বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর এক বিবৃতিতে এ খবর দিয়ে জানানো হয়েছে, জওয়ানরা পূর্ব খাসিপাহাড় জেলার অন্তর্গত রানিকোর-ডাঙ্গার টি-জংশনে এমএল ০৫ জি ০৭০১ নম্বরের একটি যাত্রীবাহী বাস এবং একটি ট্ৰাকে তালাশি চালান।

ট্রাক এবং বাস রাজধানী শিলং থেকে ভারত-বাংলাদেশে সীমান্ত এলাকার দিকে যাচ্ছিল। বাস এবং ট্রাক থেকে ১৩,৩৭,২৮০ টাকার ‘নাসিরউদ্দিন বিড়ি’ সহ প্রায় ৪৩ লক্ষ টাকার ভোজ্য-পণ্য সামগ্রী উদ্ধার করেছেন বিএসএফ-এর জওয়ানরা। সামগ্রীগুলির কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি গাড়ি দুটির চালক। এর সঙ্গে আটক করা হয়েছে পাঁচ ভারতীয় চোরাকারবারিকে।

ধৃতদের প্রদত্ত বয়ানের উদ্ধৃতি দিয়ে বিএসএফ-এর বিবৃতিতে জানানো হয়েছে, বিড়ি ও ভোজ্য-পণ্য সামগ্রীগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্য ছিল তাদের। পণ্য সামগ্ৰী সহ ট্ৰাক এবং বাসকে ডাঙ্গার পুলিশ আউটপোস্টে সমঝে দেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছেন বিএসএফ কর্তৃপক্ষ।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top