News Flash

  • Home
  • বিনোদন
  • ৫০০ টাকার জাল নোটে অনুপম খেরের ছবি
Image

৫০০ টাকার জাল নোটে অনুপম খেরের ছবি

মুম্বই, ৩০ সেপ্টেম্বর (হি.স.): বেশ কয়েকটি টাকার বান্ডিল। কড়কড়ে পাঁচশো টাকার নোট। কিন্তু নোটগুলোতে গান্ধীজির বদলে অভিনেতা অনুপম খেরের ছবি। জানতে পেরে অভিনেতা নিজেও অবাক। শেয়ার করেছেন ভিডিও।

গুজরাতের মেহুল ঠক্কর নামের এক ব্যবসায়ীর কাছ থেকে এই টাকা উদ্ধার করেছে পুলিশ। হিসেব বলছে টাকার অঙ্ক মোট ১ কোটি ৬০ লক্ষ। ব্যবসায়ী বলেছেন, কিছুদিন আগেই একটি সংগঠন তাঁর সঙ্গে যোগাযোগ করে। বলে তারা  ২১০০ গ্রাম সোনা কিনতে চায়। প্রথমে তারা   ১ কোটি ৩০ লক্ষ টাকা দেওয়া হয়। বাকি ৩০ লক্ষ টাকা নিয়ে আসার নাম করে সেইসব লোকজন চম্পট দেয়। পুলিশের কাছে বাজেয়াপ্ত হওয়া টাকার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেই ভিডিও শেয়ার করে অনুপম খের লেখেন, বুঝুন কাণ্ড! পাঁচশো টাকার নোটে গান্ধীজির ছবির বদলে আমার ছবি? কত কিছুই না হতে পারে!

Releated Posts

বাংলাদেশ সীমান্ত উত্তেজনা ও তরুণদের বিক্ষোভ নিয়ে মন্তব্য তনুশ্রী দত্তের, বললেন ‘নিশানা ভারত’

মুম্বই, ১ অগস্ট (আইএএনএস): চলমান জেন-জেড বিক্ষোভ, জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে নিজের মত প্রকাশ করলেন অভিনেত্রী…

ByByNews Desk Aug 1, 2026

‘ভুল কাস্টিং, দুর্বল ভিএফএক্স’, ‘রামায়ণ’-এর ট্রেলার নিয়ে কটাক্ষ প্রিয়াঙ্কা চতুর্বেদীর

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): আসন্ন ভারতীয় মহাকাব্যভিত্তিক চলচ্চিত্র ‘রামায়ণ’-এর সদ্য প্রকাশিত ট্রেলার নিয়ে তীব্র সমালোচনা করলেন শিবসেনা (ইউবিটি)-র…

ByByNews Desk Jul 31, 2026

‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এ উঠে আসবে ভারতের ৮৮ ঘণ্টার সন্ত্রাসবিরোধী অভিযানের অজানা কাহিনি

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সিঁদুর’-কে কেন্দ্র করে নির্মিত তথ্যচিত্র-ধর্মী সিরিজ ‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এর প্রথম…

ByByNews Desk Jul 31, 2026

প্রতারণা, প্রাণনাশের হুমকির অভিযোগে অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ

কলকাতা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলা চলচ্চিত্রের অভিনেতা এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ₹৬৮ লক্ষ প্রতারণা,…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top