News Flash

  • Home
  • দিনের খবর
  • শিলিগুড়ির বিধান মার্কেটে আগুন, দমকলের তৎপরতায় এল আয়ত্তে
Image

শিলিগুড়ির বিধান মার্কেটে আগুন, দমকলের তৎপরতায় এল আয়ত্তে

শিলিগুড়ি, ২৮ সেপ্টেম্বর (হি.স.): পুজোর মুখে ভয়াবহ আগুন লাগল শিলিগুড়ির বিধান মার্কেটে। শনিবার বেলা এগারোটা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আগুনে ১৫টির বেশি দোকান পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রথমে ব্যবসায়ীরাই আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন ক্রমশ বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। চারপাশে কালো ধোঁয়ায় ঢেকে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে চাওয়া হয় বিএসএফ-এর সাহায্য। দমকল বাহিনী ও বিএসএফ একসঙ্গে আগুন নিভিয়েছে। কী থেকে আগুন লেগেছে তা স্পষ্ট জানা যায়নি বলে দমকল সূত্রে খবর। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। অগ্নিকাণ্ডের জেরে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

Releated Posts

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top