News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অসমের সীমান্ত দিয়ে শিশু-মহিলা সহ আরও ১৭ জন অনুপ্ৰবেশকারী বাংলাদেশিকে পুশব্যাক
Image

অসমের সীমান্ত দিয়ে শিশু-মহিলা সহ আরও ১৭ জন অনুপ্ৰবেশকারী বাংলাদেশিকে পুশব্যাক

গুয়াহাটি, ২৮ সেপ্টেম্বর (হি.স.) : অসমের ভারত-বাংলা আন্তর্জাতিক সীমান্ত দিয়ে আজ ভোরের দিকে শিশু, মহিলা সহ আরও ১৭ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পুশব্যাক করেছে পুলিশ ও বিএসএফ-এর যৌথবাহিনী।

আজ যে সকল বাংলাদেশি নাগরিককে পুশব্যাক করা হয়েছে তারা যথাক্রমে হারুল আমিন, উমাই খুনসুম, মহম্মদ ইসমাইল, সানসিদা বেগম, রুফিয়া বেগম, ফাতেমা খাতুন, মজুর রহমান, হবি উল্লাহ এবং সবিকা বেগম। প্রাপ্তবয়স্ক নয় (৯) বাংলাদেশি নাগরিকদের নামের তালিকা প্রকাশ করলেও শিশু ও অপ্রাপ্তবয়স্ক আটজনের (৮) নাম জানানো হয়নি।  

মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা আসাম পুলিশের এই পদক্ষেপের প্রশংসা করেছেন। সামাজিক মাধ্যমে এ খবর দিয়ে মুখ্যমন্ত্রী ড. শর্মা লিখেছেন, ‘অনুপ্রবেশের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করে আসাম পুলিশ আজ ভোরে ৪ শিশু সহ ৯ বাংলাদেশিকে সীমান্তের ওপারে পাঠিয়ে দিয়েছে।’

এখানে উল্লেখ করা যেতে পারে, গত কয়েকদিনে বহু বাংলাদেশি অনপ্রবেশকারীকে অসম এবং ত্রিপুরায় আটক করা হয়েছে। বহুজনকে ফেরত পাঠানোও হয়েছে। অসমে গতকাল শুক্রবার তিন বাংলাদেশি অনুপ্রবেশকারী যথাক্রমে মাসুম আখতার, ইকবাল হুসেন এবং মুজানুর রহমানকে সীমান্ত এলাকায় পাকড়াও করে পুশব্যাক করেছে পুলিশ। একইভাবে গত ২৩ সেপ্টেম্বরও তিন বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদের দেশে ফেরত পাঠিয়েছে বিএসএফ এবং আসাম পুলিশ। তবে অসমের কোন সীমান্ত দিয়ে তাদের ফেরত পাঠানো হয়েছে বা হচ্ছে, পুলিশ সে সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করতে চাইছে না।

রাজ্য পুলিশের জনৈক পদস্থ আধিকারিক বলেছেন, তাঁদের ধারণা ধৃত এবং ফেরত পাঠানো বাংলাদেশিদের অধিককাংশ রোহিঙ্গা। কেননা, ইতিমধ্যে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্ত দিয়ে দালালের হাত ধরে চোরাই পথে অসংখ্য রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। তবে সীমান্তে বিএসএফ-এর কঠোর নজরদারি এবং ভিতরে রাজ্য পুলিশ সতর্ক থাকায় বহু বাংলাদেশি তথা রোহিঙ্গা ধরা পড়েছে।

Releated Posts

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top