News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গ্রাহকদের সাথে প্রতারণা ও হয়রানির অভিযোগ এক্সিস ব্যাংকের বিরুদ্ধে
Image

গ্রাহকদের সাথে প্রতারণা ও হয়রানির অভিযোগ এক্সিস ব্যাংকের বিরুদ্ধে

আগরতলা, ২৭ সেপ্টেম্বর : এক্সিস ব্যাংকের বিরুদ্ধে গ্রাহকদের সাথে প্রতারণা ও হয়রানির অভিযোগ উঠেছে। পরবর্তী সময়ে বাধ্য হয়ে এক্সিস ব্যাংকে গ্রাহকরা তালা লাগানোর চেষ্টা করেছেন।

সোনামুড়া ব্রিজ চৌমহনিস্থিত এক্সিস ব্যাংকের গ্রাহকদের সাথে প্রতারণা ও হয়রানির অভিযোগ উঠেছে। অভিযোগ, গ্রাহকরা অ্যাক্সিস ব্যাংকে নিজেদের স্বর্ণালংকার গচ্ছিত রেখে লোন নিয়েছিল। লোনের সম্পূর্ণ টাকা পরিশোধ করে দেওয়ার পরও নাকি ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের স্বর্ণালংকার ফিরিয়ে দিতে তাল বাহানা করছেন। সব পাওনা মিটিয়ে দেওয়ার পর ওনাকে নগদ অর্থ চাইছেন গ্রাহকদের কাছ থেকে। এমনটাই অভিযোগ করেন এক গ্রাহক। দীর্ঘ তিন চার দিন যাবত ব্যাংকের দরজায় কড়া নাড়লেও কোন সুরাহা মেলেনি তাদের। তাই তারা আজ বাধ্য হয়ে ব্যাংকের শাটার ফেলে তালা লাগানোর চেষ্টা করে।

এবিষয়ে ব্যাংক ম্যানেজার শিবায়ন করকে জিজ্ঞেস করা হলে তিনি সঠিক কিছুই বলে উঠতে পারেননি কেবলমাত্র বলেন দ্রুত প্রবলেম সলভ করা হবে। এই অবস্থায় দাঁড়িয়ে এখন উক্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে সোনামুড়া শহরে।

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top