News Flash

Image

নিউ হাফলং রেলস্টেশনের কাছে পুলিশি অভিযানে ড্রাগস সহ গ্ৰেফতার যুবক

হাফলং (অসম), ২৫ সেপ্টেম্বর (হি.স.) : ডিমা হাসাও জেলা সদরে অবস্থিত নিউ হাফলং রেলস্টেশনের কাছে পুলিশ অভিযান চালিয়ে ড্রাগস সহ এক যুবককে গ্রেফতার করেছে।জানা গেছে, গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে বুধবার ভোররাত তিনটা নাগাদ হাফলং থানার ওসির নেতৃত্বে পুলিশের দল অভিযান চালিয়ে ডিমা হাসাও জেলার বাসিন্দা ব্রাজিল রাজিয়ুং নামের এক যুবককে গ্রেফতার করেছে। ধৃত যুবকের কাছ থেকে পুলিশ একটি প্লাস্টিকের প্যাকেট এবং ৩০টি ছোট প্লাস্টিকের শিশি থেকে ১৬ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। এছাড়া ধৃতের ব্যবহৃত দুটি মোবাইল ফোনের হ্যান্ডসেট এবং এএস ৩১ এ ১৭২৩ নম্বরের স্কুটি উদ্ধার করেছ পুলিশ। ধৃত ব্রাজিল রাজিয়ুং-এর বিরুদ্ধে হাফলং সদর থানায় এনডিপিএস-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।  

প্রসঙ্গত, অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ে এখন ড্রাগসের রমরমা ব্যবসা চলছে। ড্রাগসের বিরুদ্ধে ডিমা হাসাও জেলায় পুলিশ অভিযান অব্যাহত রাখলেও পাচারকারীরা নতুন নতুন কৌশলে ড্রাগস পাচারের ব্যবসা অবহ্যাত রেখেছে। গত কয়েকদিনে ডিমা হাসাও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট নয় জনকে গ্রেফতার করার পাশাপাশি বৃহৎ পরিমাণের ড্রাগস উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।

Releated Posts

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৮০; ক্ষতিগ্রস্ত ২.১২ লক্ষেরও বেশি মানুষ

গুয়াহাটি, ৩১ জুলাই: অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের আটটি জেলায় বন্যার প্রভাবে ২ লক্ষ ১২ হাজার ৪৪১…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top