News Flash

Image

গোসাঁইগাঁওয়ে ডাইনি অপবাদে তিন বছর ধরে একঘরে তিন-তিনটি পরিবার

গোসাঁইগাঁও (অসম), ২৫ সেপ্টেম্বর (হি.স.) : কোকরাঝাড় জেলার অন্তর্গত গোসাঁইগাঁও মহকুমার আলিনগর গ্রামের তিন-তিনটি পরিবারকে সমাজ থেকে একঘরে রাখার এক ঘটনা প্রকাশ্যে এসেছে। জানা গেছে, গ্রামের একাংশ মানুষ ডাইনি অপবাদ দিয়ে ওই তিনটি পরিবারকে সমাজ থেকে একঘরে করে রেখেছে। দেওয়া হচ্ছে নানা ধরনের হুমকি। এতে সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা প্রাণ সংশয়ে দিনপাত করছেন।

স্থানীয় সূত্রের খবর,  গ্ৰামের বাসিন্দা তথা গাঁওবুড়া (গ্রামপ্রধান) গণেশ সোরেনের বাবা বিভিন্ন রোগে আক্ৰান্ত হয়ে তিন বছর আগে মারা গিয়েছিলেন। তার মৃত্যুর পর থেকে ডাইনি অপবাদ ফতোয়া জারি করে গ্রামের তিন মহিলাকে একঘরে করে দেওয়া হয়েছে।

গ্রামপ্রধান গণেশের জারিকৃত ফোতায় সাড়া দিয়ে গ্রামের অধিকাংশ মানুষ ওই তিন মহিলাকে ডাইনি বলে নানাভাবে হয়রানি করছে। বাড়ি থেকে বের হলেই তাদের ওপর ছোঁড়া হয় পাথর। এমন-কি, গ্রামের কেউ ওই তিন মহিলার ঘরে গেলে সংশ্লিষ্টকে ৫০০ টাকা জরিমানা দিতে হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়।

বিগত তিন বছর ধরে একঘরে তিন পরিবার এখন নানা হুমকিরও সম্মুখিন হচ্ছে। এতে তারা এক অজানা আশংকার মধ্যে দিনপাত করছে। জীবনের নিরাপত্তা চেয়ে তাঁরা গত ৭ আগস্ট গোসাঁইগাঁওয়ের মহকুমাশাসককে একটি অভিযোগ দাখিল করেছিলেন।

কিন্তু আজ পর্যন্ত এর কোনও ইতিবাচক সাড়া পাননি ভুক্তভোগী পরিবারের সদস্যরা। উপরন্তু আজও তাঁরা গ্রামের একাংশের কাছ থেকে হুমকি পাচ্ছেন বলে জানা গেছে।

Releated Posts

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top