News Flash

Image

ধুবড়িতে ফের প্রৌঢ়ের যৌন নির্যাতন, এবার বলি পঞ্চম শ্রেণির শিশুকন্যা

ধুবড়ি (অসম), ২৫ সেপ্টেম্বর (হি.স.) : ধুবড়িতে আরও একবার মাত্র দশ বছরের শিশুকন্যার সঙ্গে সংগঠিত হয়েছে যৌন নিৰ্যাতন চেষ্টা। ৫৫ বছর বয়সি জ্যেঠামশাই জনৈক মিনার উদ্দিন হক পঞ্চম শ্ৰেণির ছাত্রী, তার ছোট ভাইয়ের মেয়ের সঙ্গে করেছেন অপকর্ম।

জানা গেছে, ধুবড়ির হাজারিগাঁওয়ের বাসিন্দা নাবালিকা ভ্রাতুষ্পুত্রী কিশোরীটিকে মিনার উদ্দিন তার ঘরে ডেকে নিয়ে মেয়েটির আপত্তিজনক অঙ্গে স্পর্শ করে জবরদস্তি বিবস্ত্র করার চেষ্টা করছিল। তখন মেয়েটি তার সর্বশক্তি প্রয়োগ করে চিৎকার দেয়। চিৎকার দিলে ঘর থেকে পালিয়ে গা ঢাকা দেয় মিনার উদ্দিন।

ইত্যবসরে মেয়েটির অভিভাবকরা ছুটে গিয়ে সমস্ত ঘটনা শুনেন। তাঁরা ঘটনাটি প্রতিবেশীদের ডেকে জানান। প্রতিবেশীদের সহযোগিতায় লম্পট মিনার উদ্দিন হককে পাকড়াও করা হয়। উত্তমমধ্যম দিয়ে তাঁরা খবর দেন নিকটবর্তী এমকো রোড থানায়। খবর পেয়ে দলবল নিয়ে থানার ওসি উৎপল রায় ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মিনার উদ্দিন হককে ধরে নিয়ে যান ধুবড়ি সদর থানায়।

সর্বশেষ খবরে প্রকাশ, ধৃত মিনার উদ্দিন হকের স্বীকারোক্তির ভিত্তিতে তার বিরুদ্ধে ধুবড়ি সদর থানায় ‘দ্য প্রটেকশন অব চিল্ড্রেন ফ্রম সেক্সুয়াল অফেনসেস অ্যাক্ট ২০১২’ (পোকসো)-এর নির্দিষ্ট ধারা বলে মামলা রুজু করা হয়েছে।

Releated Posts

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top