News Flash

Image

হাফলং উপ-কারাগার ফেরার বিচারাধীন বন্দি, ওয়ানটেড নোটিশ জারি জেলা পুলিশের

হাফলং (অসম), ২৫ সেপ্টেম্বর (হি.স.) : ডিমা হাসাও জেলা সদর হাফলঙে অবস্থিত উপ-কারাগার থেকে পোকসো-আইনে বন্দি এক কয়েদি প্ৰকাশ্য দিবালোকে পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চ্যলের সৃষ্টি হয়েছে। ঘটনা গত ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজার দিন সকাল সাড়ে নয়টা নাগাদ সংঘটিত হলেও রহস্যজনকভাবে তা গোপন রেখেছিলেন কারাগার এবং পুলিশ কর্তৃপক্ষ।

জানা গেছে, পোকসো আইনে হাফলং উপ-কারাগারে বন্দি ছিল রাজু দাস ওরফে রাহুল (২৭)। কিন্তু সুযোগ-সন্ধানী রাজু বিশ্বকর্মা পূজার দিন সকালে কারাগার থেকে ফেরার হয়ে যায়। হাফলং উপ-কারাগার থেকে রাজু দাস নামের কয়েদি পালিয়ে যাওয়ার আট দিনের মাথায় ডিমা হাসাও জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) ফারুক আহমেদ পলাতক কয়েদিকে ওয়ানটেড ঘোষণা করে এক নোটিশ জারি করে ডিমা হাসাও জেলা সহ রাজ্যের সব পুলিশ থানাকে এ বিষয়ে অবগত করেছেন। ফেরার অপরাধী রাজু দাসকে কোথাও দেখলে সঙ্গে সঙ্গে গ্রেফতার করে ডিমা হাসাও পুলিশের সঙ্গে যোগাযোগ করার জন্য নোটিশে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, নাগাল্যান্ডের ডিমাপুর ক্রোমপ্রন সাত মাইল সুপার মার্কেট তথা কাছাড় জেলার শিলচর তারাপুরের বাসিন্দা রাজু দাস ওরফে রাহুল ডিমা হাসাও জেলার লাংটিং থানার মামলা নম্বর ১৬/২০২৩ ৩৭৬ (২) ১ আইপিসি আর/ডব্লিউ ৪ ধারার অধীনে পোকসো আইনে হাফলং উপ-কারাগারে বিচার বিভাগীয় হেফাজতে রাখা হয়েছিল।

প্রসঙ্গত, হাফলং উপ-কারাগার থেকে এভাবে বিচারাধীন কয়েদির পালিয়ে যাওয়ার ঘটনা নতুন নয়। আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। একমাত্র কারাগার কর্তৃপক্ষের উদাসীনতা ও হাফলং উপ-কারাগারের পরিকাঠামো দুর্বল হওয়ার দরুন এ ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে বলে ওয়াকিবহাল মহলের অভিযোগ।

Releated Posts

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top