News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দ্রুতগতিতে আসা বাইকের ধাক্কায় মৃত্যু এক বৃদ্ধের
Image

দ্রুতগতিতে আসা বাইকের ধাক্কায় মৃত্যু এক বৃদ্ধের

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ২৫ সেপ্টেম্বর: দ্রুত গতিতে আসা বাইকের ধাক্কায় মৃত্যু হল নীলমণি সিনহা (৭৪) নামে এক বৃদ্ধের। এই ঘটনাটি ঘটেছে বুধবার বেলা ১১টা নাগাদ কচুছড়া থানার অন্তর্গত দেবীছড়া গ্রামে।

ঘটনার বিবরন দিয়ে মৃত নীলমনি সিনহার ছেলে বিজন সিনহা জানান,  তার বাবা নীলমনি সিনহা বুধবার বেলা ১১টা নাগাদ বাড়ি থেকে আড়াই কিলোমিটার দূরে অটো করে নিমন্ত্রন খেতে যাচ্ছিল। অটো থেকে নেমে পায়ে হেঁটে রাস্তা পাড় হওয়ার সময় একটি বাইকে দুই যুবক দ্রুতগতিতে এসে নীলমনি সিনহাকে ধাক্কা মারে। এতে বৃদ্ধ নীলমনি সিনহা মাথায় ও বুকে আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলে।

সঙ্গে সঙ্গে এলাকার লোকজন ও বাইক চালক দুই যুবক বৃদ্ধ নীলমনি সিনহা কে কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ নীলমনি সিনহা কে মৃত বলে ঘোষনা করেন।

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top