News Flash

  • Home
  • দেশ
  • উচ্চ প্রাথমিকের ১৪ হাজার পদে নিয়োগে হাই কোর্টের রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট
Image

উচ্চ প্রাথমিকের ১৪ হাজার পদে নিয়োগে হাই কোর্টের রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (হি.স.): উচ্চ প্রাথমিকে ১৪ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগের ক্ষেত্রে বাধা রইল না স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-র। আপাতত কলকাতা হাই কোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট।

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন ২০১৬ সালের উচ্চ প্রাথমিকের মেধাতালিকা প্রকাশ করা হবে বলে ইতিমধ্যেই জানিয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও জানিয়েছিলেন, দুর্গা পুজোর আগেই নিয়োগ প্রক্রিয়া শুরু করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু শুধু মেধাতালিকা প্রকাশ করলেই হবে না, দ্রুত নিয়োগ করতে হবে, এই দাবি তুলে চাকরিপ্রার্থীরা সোমবারই বিক্ষোভ করে। এরই মধ্যে সুপ্রিম কোর্ট নিয়োগে হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছে। তাহলে কি বুধবারই কোনও বড় সুখবর পেতে চলেছেন চাকরিপ্রার্থীরা, বাড়ছে কৌতূহল।

মঙ্গলবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ জানিয়েছে, এখনই হাই কোর্টের নির্দেশে হস্তক্ষেপ করছে না শীর্ষ আদালত।

১৪ হাজারের বেশি শূন্যপদে নিয়োগের নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। ওই নির্দেশ সংরক্ষণ নীতির বিরোধী, এই দাবি  শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাজীব ব্রহ্ম-সহ কয়েক জন চাকরিপ্রার্থী। এর ফলে ১৪ হাজার চাকরিপ্রার্থীর নিয়োগ নিয়ে আবার তৈরি হয় জট। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, নতুনদের আবেদন শোনা হবে না। হাই কোর্টে মামলাকারীদের বক্তব্য শুনবে উচ্চ আদালত।

সোমবারই উচ্চ প্রাথমিকের ২০১৬ সালের মেধাতালিকা প্রকাশের বিজ্ঞপ্তি দিয়েছে এসএসসি। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী বুধবার, ২৫ সেপ্টেম্বর প্রকাশ করা হবে মেধাতালিকা। ১০ শতাংশ আসন সংরক্ষিত রাখা হবে অস্থায়ী শিক্ষকের জন্য। বাকি পদে নিয়োগের মেধাতালিকা প্রকাশ করা হবে। যদিও চাকরিপ্রার্থীদের দাবি, শুধু মেধাতালিকা প্রকাশ করলে হবে না, নিয়োগ প্রক্রিয়াও শীঘ্র শুরু করতে হবে।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top