News Flash

  • Home
  • দেশ
  • সন্ত্রাসবাদ বিশ্ব শান্তি ও নিরাপত্তার কাছে বড় চ্যালেঞ্জ : প্রধানমন্ত্রী
Image

সন্ত্রাসবাদ বিশ্ব শান্তি ও নিরাপত্তার কাছে বড় চ্যালেঞ্জ : প্রধানমন্ত্রী

নিউইয়র্ক, ২৪ সেপ্টেম্বর (হি.স.): রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার (আমেরিকার সময় অনুযায়ী) বিশ্ব শান্তির পক্ষে জোড়ালো সওয়াল করেছেন।তিনি বলেন যুদ্ধক্ষেত্রে নয়, যৌথ শক্তিতেই রয়েছে মানবজাতির সাফল্য। বিশ্ব শান্তির জন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, সংস্কারের মাধ্যমেই প্রতিষ্ঠানগুলি বিশ্বের কাছে তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে। দীর্ঘস্থায়ী উন্নয়নের মাধ্যমে কিভাবে প্রচুর মানুষকে দারিদ্র সীমার বাইরে তুলে আনা হয়েছে প্রধানমন্ত্রী সম্মেলনে তা তুলে ধরেন।তিনি বলেন, ভারতের ২৫ কোটি মানুষকে দারিদ্র সীমার উপরে তুলে আনা সম্ভব হয়েছে। দীর্ঘস্থায়ী উন্নয়ন পরিকল্পনা এই সফলতার কারণ। প্রধানমন্ত্রী ক্রমবর্ধমান সাইবার অপরাধের জন্য উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন একদিকে যেমন সন্ত্রাসবাদ বিশ্ব শান্তি ও নিরাপত্তার কাছে বড় চ্যালেঞ্জ, অপরদিকে সাইবার অপরাধ, নৌ নিরাপত্তা, মহাকাশ, এগুলিও বিশ্বজুড়ে দ্বন্দ্বের কেন্দ্র হয়ে উঠছে। এজন্য প্রয়োজন বিশ্বের সম্মিলিত প্রয়াস।

Releated Posts

মুর্শিদাবাদে তৃণমূল নেতার বাড়ি থেকে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার

কলকাতা, ২২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসের এক স্থানীয় নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি…

ByByNews Desk Aug 22, 2026

সন্দেশখালিতে বিজেপি নেতার বাড়িতে গুলি, উত্তেজনা

কলকাতা, ২২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালি-১ ব্লকের নাজাত গ্রামে শনিবার স্থানীয় বিজেপি নেতা জুম্মান…

ByByNews Desk Aug 22, 2026

বাংলার পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধান নিয়ে অমিত শাহের গুরুত্বপূর্ণ বৈঠক

কলকাতা, ২২ আগস্ট (আইএএনএস): দার্জিলিং, কার্শিয়াং ও কালিম্পং পাহাড়ের দীর্ঘদিনের রাজনৈতিক সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে শনিবার গুরুত্বপূর্ণ বৈঠকে…

ByByNews Desk Aug 22, 2026

‘ছব্বান্নি’ কটাক্ষ ঘিরে অখিলেশ-জয়ন্ত সংঘাত তীব্র, ক্ষমা চাওয়ার দাবি মায়াবতীর

লখনউ, ২২ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশে ‘ছব্বান্নি’ কটাক্ষকে কেন্দ্র করে সমাজবাদী পার্টি (এসপি) প্রধান অখিলেশ যাদব এবং রাষ্ট্রীয় লোক…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top