News Flash

  • Home
  • দিনের খবর
  • দ্বিতীয় দফার ভোট দিতে প্রস্তুত জম্মু ও কাশ্মীর, ভোটের সামগ্রী নিয়ে রওনা ভোটকর্মীরা
Image

দ্বিতীয় দফার ভোট দিতে প্রস্তুত জম্মু ও কাশ্মীর, ভোটের সামগ্রী নিয়ে রওনা ভোটকর্মীরা

শ্রীনগর, ২৪ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরে বুধবার (২৫ সেপ্টেম্বর) বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ। দ্বিতীয় দফার ভোটের আগে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে উপত্যকায়। সীমান্ত-সহ নানা স্থানে বাড়ানো হয়েছে নিরাপত্তা। জম্মু ও কাশ্মীরের ৬টি জেলার ২৬টি বিধানসভা কেন্দ্রের ভোটাররা নিজেদের ভোটাধিকার প্রয়োগের জন্য মুখিয়ে আছেন।এই পর্বে জম্মু বিভাগের রিয়াসি, রাজৌরি এবং পুঞ্চ জেলার পাশাপাশি কাশ্মীর উপত্যকার শ্রীনগর এবং বদগামে ভোটগ্রহণ হবে। ইভিএম-সহ ভোটের সামগ্রী নিয়ে ভোটকেন্দ্রে যাওয়া শুরু করেছেন ভোটকর্মীরা, নিরাপত্তা বাহিনীর কড়া নিরাপত্তা ঘেরাটোপে মঙ্গলবার পাহাড় পেরিয়ে নিজ নিজ ভোট কেন্দ্রে পৌঁছে গিয়েছেন ভোটকর্মীরা। উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের গণনা আগামী ৮ অক্টোবর।

Releated Posts

ইথানল মিশ্রণের সিদ্ধান্তে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত, চিনির সরবরাহে প্রভাব: অশোক গেহলট

জয়পুর, ২২ আগস্ট (আইএএনএস): পেট্রলের সঙ্গে বিপুল পরিমাণ ইথানল মেশানোর সিদ্ধান্ত নিয়ে নরেন্দ্র মোদি সরকারকে নিশানা করলেন রাজস্থানের…

ByByNews Desk Aug 22, 2026

‘আমার হাত পরিষ্কার’: মেয়ে ভীণার মামলায় ইডির অভিযোগের জবাব পিনারাই বিজয়নের

ত্রিশূর, ২২ আগস্ট (আইএএনএস): মেয়ে ভীণা বিজয়নকে ঘিরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাওয়ালা লেনদেনের অভিযোগের তীব্র জবাব দিলেন কেরালার…

ByByNews Desk Aug 22, 2026

ঝাড়খণ্ডের রামগড়ে কারখানায় বিস্ফোরণ, মৃত ৩ ইঞ্জিনিয়ার

রামগড়, ২২ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডের রামগড় জেলার বারকাকানা থানার অন্তর্গত হেহল এলাকায় মা ছিন্নমস্তিকা সিমেন্ট অ্যান্ড ইস্পাত কারখানার…

ByByNews Desk Aug 22, 2026

তেলেঙ্গানায় ফার্মা ইউনিটে রিঅ্যাক্টর বিস্ফোরণে নিহত ২

হায়দরাবাদ, ২২ আগস্ট (আইএএনএস): তেলেঙ্গানার ইয়াদাদ্রি ভুবনগিরি জেলায় একটি ওষুধ তৈরির কারখানায় রিঅ্যাক্টর বিস্ফোরণের পর আগুন লেগে দু’জনের…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top