নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (হি.স.): আগামী ২৬-২৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন রাজ্যে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। এই মর্মে জারিও করা হয়েছে সতর্কতা। আইএমডি পূর্বাভাসে জনিয়েছে, ২৬ সেপ্টেম্বর গুজরাট, মধ্য মহারাষ্ট্র, অরুণাচল প্রদেশ, অসম ও মেঘালয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দিন মধ্যপ্রদেশ, বিদর্ভ, উত্তরাখণ্ড, ছত্তিশগড়, ওডিশা, ঝাড়খণ্ড, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং পূর্ব উত্তর প্রদেশে বৃষ্টি প্রত্যাশিত।এরপর ২৭ তারিখ ঝাড়খণ্ড, বিহার, পূর্ব উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট এবং উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৮ সেপ্টেম্বর কেরল ও গুজরাট এবং উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ২৯ তারিখ অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও কেরলে বৃষ্টিপাত প্রত্যাশিত।

২৬-২৯ সেপ্টেম্বর দেশের বিভিন্ন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা, পূর্বাভাস আইএমডি-র
Releated Posts
জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…
জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…
ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত
জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…
এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন
বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…


















