News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লির পরিবেশ মন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন গোপাল রাই, দূষণ নিয়ন্ত্রণকেই বললেন চ্যালেঞ্জ
Image

দিল্লির পরিবেশ মন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন গোপাল রাই, দূষণ নিয়ন্ত্রণকেই বললেন চ্যালেঞ্জ

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (হি.স.): দিল্লির পরিবেশ মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন গোপাল রাই। পরিবেশ মন্ত্রক ছাড়াও গোপাল রাইকে তিনটি বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে- উন্নয়ন, সাধারণ প্রশাসন বিভাগ এবং পরিবেশ, বন ও বন্যপ্রাণী। সোমবার পরিবেশ মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর গোপাল রাই বলেছেন, “আমার প্রধান দায়িত্ব অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে করা কাজকে এগিয়ে নিয়ে যাওয়া… পরিবেশ মন্ত্রী হওয়ার কারণে শীতকালে দূষণের মাত্রা নিয়ন্ত্রণ করা একটি বড় চ্যালেঞ্জ।”গোপাল রাই আরও বলেছেনা, “আমরা ইতিমধ্যে শীতকালীন কর্মপরিকল্পনা নিয়ে কাজ করছি এবং বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট দফতরের সঙ্গে আলোচনা করে পরিকল্পনা তৈরি করেছি। পরিকল্পনাটি বাস্তবায়নের বিষয়ে আলোচনা করার জন্য আমি মুখ্য সচিবের সঙ্গে একটি বৈঠকের সময় নির্ধারণ করেছি… শীতকালীন কর্ম পরিকল্পনা ২৫ সেপ্টেম্বর প্রকাশিত হবে।”

Releated Posts

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে সিলমোহর নিউজিল্যান্ড সংসদের, অধিকাংশ রফতানিতে কমবে শুল্ক

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন বুধবার অনুমোদন…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top