সমস্তীপুর, ২৩ সেপ্টেম্বর (হি.স.): বিহারে একের পর এক সেতু ভেঙে বিপর্যয় লেগেই রয়েছে। এবার বিহারের সমস্তীপুরে ভেঙে পড়ল একটি একটি সেতুর একাংশ। রবিবার সমস্তীপুরের নন্দনী লাগুনিয়া রেলওয়ে স্টেশনের কাছে নির্মীয়মান বখতিয়ারপুর-তাজপুর সেতুর সংযোগকারী দু’টি পিলারের মধ্যে স্প্যান ভেঙে পড়ে। ম্যানেজার মোহন সিং বলেছেন, স্প্যানটি ভেঙে পড়েনি, তবে প্রতিস্থাপনের প্রক্রিয়া চলাকালীন একটি গার্ডার ভেঙে ফেলা হয়েছিল।ম্যানেজার মোহন সিং বলেছেন, “আমাদের এই গার্ডারটি প্রতিস্থাপন করতে হবে। প্রতিস্থাপনের প্রক্রিয়ায়, যখন আমরা এটিকে বেয়ারিংয়ে বসিয়েছিলাম, তখন একটি গার্ডার পড়ে যায়। ভাইরাল হওয়া ভিডিও-র কোনও সত্যতা নেই। আমরা কেবল একটি গার্ডার প্রতিস্থাপন করছি। নতুন গার্ডার সেখানে ঢালাই করা হয়েছে, আমরা ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে এটি প্রতিস্থাপন করতে যাচ্ছি, অন্যথা হলে আমরা গার্ডারটি প্রতিস্থাপন করতাম না। সত্য হল যে আমরা একটি নতুন গার্ডার দিয়ে পুরানো গার্ডার প্রতিস্থাপন করছি।”সমস্তীপুরের বখতিয়ারপুর এবং তাজপুর গঙ্গা মহাসেতুর নির্মীয়মান সেতুর একটি অংশ ভেঙে পড়ার বিষয়ে আরজেডি নেতা মৃত্যুঞ্জয় তিওয়ারি বলেছেন, “বিহারে অপরাধ বাড়ছে। বিহারে সেতু ভেঙে পড়ার প্রবণতা চলছে”

বিহারে ফের সেতু বিপর্যয়, এবার সমস্তীপুরে ভেঙে পড়ল ব্রিজের একাংশ
Releated Posts
কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা
কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…
বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক
পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…
গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…
দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য
দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…


















